ঢাকা

আসন্ন জাতীয় নির্বাচনে গোপালগঞ্জে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনোনীত হলেন যারা

  গোপালগঞ্জ প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ৭:৫৫:৩৭ প্রিন্ট সংস্করণ

আসন্ন জাতীয় নির্বাচনে গোপালগঞ্জে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনোনীত হলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনশত আসনের মধ্যে সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তালিকা অনুযায়ী, শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জের ৩টি আসনেই বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে।

গোপালগঞ্জ -১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে দলের সহসাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ -২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনে ড্যাব নেতা ডা. কে এম বাবর আলী এবং গোপালগঞ্জ -৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী মনোনয়ন পেয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সংবাদ সম্মেলনে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষেত্র বিশেষে নির্বাচনী মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সম্ভাব্য প্রার্থীর স্থগিত ও পরিবর্তনও করা হতে পারে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩০০ সংসদীয় আসনের মধ্যে আজ ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। বাকি আসনেও অচিরেই সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও খবর

Sponsered content