Online Desk
২২ জানুয়ারী ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের স্বনির্ভর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম ও পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে পটুয়াখালী-১ আসনের বিভিন্ন দলের প্রার্থী এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী গণধিকার পরিষদের শহিদুল ইসলাম ফাহিম, আমার বাংলাদেশ পার্টির ডাঃ আব্দুল ওহাব মিনার, জাসদের গৌতম চন্দ্র শীল এবং বিএনপি’র প্রার্থীর পক্ষে প্রধান নির্বাচন সমন্বয়কারী মাকসুদ বায়েজিদ পান্না, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশর বরিশাল বিভাগের ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাল্টিপার্টি ফোরামের পটুয়াখালী কো-অর্ডিনেটর এডভোকেট মজিবুর রহমান টোটন।

মুখোমুখি এ জবাবদিহি অনুষ্ঠানে মাল্টি মিডিয়ায় প্রত্যন্ত অঞ্চলের কয়েকজন বিভিন্ন শ্রেনীর মানুষের ভিডিও কথোপকথন উপস্থাপন করা হয়।

এরপর এক এক করে মঞ্চে প্রার্থীরা নির্ধারিত প্রশ্নের উত্তর দেন। এ সময় এলাকার উন্নয়ন, মাদক নির্মূল, বেকারত্ব দূরীকরণ ও তরুনদের উজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা। পরে নির্বাচনী সৌহার্দ্য সংলাপে অংশগ্রহণকারীদের মতামতের আলোকে সম্মিলিত একটি গাইড লাইন প্রস্তুত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সমর্থন, ভালোবাসা ও শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই – তারেক রহমান

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

১০

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

১১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১২

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১৪

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১৫

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১৬

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১৭

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১৮

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৯

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

২০