Ibrahim Atiullah Anik
২৮ ডিসেম্বর ২০২৫, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসন্ন নির্বাচনে পার্বত্য চট্টগ্রামে অংশ নিচ্ছে না জেএসএস

আসন্ন নির্বাচনে পার্বত্য চট্টগ্রামে অংশ নিচ্ছে না জেএসএস

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে না। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি( জেএসএস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচন সংক্রান্ত সবশেষ সভায় আসন্ন নির্বাচনে প্রার্থী না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে প্রচার ও প্রকাশনা বিভাগের সম্পাদক সজীব চাকমা আজ শনিবার জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনে তিন পার্বত্য জেলার (বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি) তিনটি সংসদীয় আসনে প্রার্থী হওয়ার ব্যাপারে নেতা–কর্মীদের মধ্যে অনেকে আগ্রহী ছিলেন। তবে কেন্দ্রীয় পর্যায়ে শীর্ষ নেতারা নির্বাচনের ব্যাপারে দোদুল্যমান ছিলেন। এ নিয়ে পরোক্ষভাবে কর্মী ও সমর্থকদের মতামত নেওয়া হয়েছিল। অধিকাংশ কর্মী ও সমর্থকই প্রার্থী না দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। প্রার্থী না দেওয়ার পক্ষে তাঁদের যুক্তি হচ্ছে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন শেষ পর্যন্ত হবে কি না সন্দেহ রয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের অতীত নির্বাচনের অভিজ্ঞতা খুব বেশি স্বস্তিকর নয়। সমতলের মতো স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা এখানে কঠিন। সমর্থকদের এই মতামতের মূল্যায়ন করে কেন্দ্রীয় নেতারা নির্বাচনে প্রার্থী না দেওয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন।

২ ডিসেম্বর পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে আয়োজিত এক সমাবেশে জেএসএসের কেন্দ্রীয় সহসভাপতি ঊষাতন তালুকদার নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। এই ঘোষণার আগে থেকে বান্দরবান (৩০০) আসনে দলটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কে এস মং মারমা সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার–প্রচারণা চালিয়েছেন। একইভাবে রাঙ্গামাটি (২৯৯) আসনেও ভেতরে–ভেতরে সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদারের পক্ষে প্রচারণা চালানো হয়েছিল। খাগড়াছড়ি (২৯৮) আসনে প্রার্থীতার ব্যাপারে অস্পষ্টতা ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০