২৯ এপ্রিল ২০২০, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে করোনা আক্রান্তের  সংখ্যা বেড়ে ২৩

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন করে শিরিনা আক্তার (৫০) নামে আরো এক নারীর শরীরে (কোভিড-১৯)-এ করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তার নমুনা সংগ্রহের পর আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে তার দেহে করোনাভাইরাসে আক্রান্তের এ বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকার শাজাহানের স্ত্রী।

এ রিপোর্ট লিখা পর্যন্ত এই উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩জনে। আজ বুধবার বেলা ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: উত্তম কুমার দাশ গুপ্ত বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যা বিশিষ্ট আইসলোশন ইউনিট চালু করা হয়েছে। আক্রান্তদের মধ্যে এই ইউনিটে চারজন চিকিৎসা নিচ্ছেন। অন্যরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়মা আফরোজ ইভা সার্বক্ষণিক আক্রান্তদের খোঁজখবর নিচ্ছেন। প্রসঙ্গত. আড়াইহাজার উপজেলায় করোনাভাইরাসে সংক্রমিতদের মধ্যে রয়েছেন, ফাতেমা (৪০)। তিনি স্থানীয় হাইজাদী ইউনিয়নের উদোয়দী এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী। পিযুষ কান্তি দাস (৩৮)। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন পাড়াগ্রাম এলাকার বিনয় কান্তি দাসের ছেলে। মরিয়ম (৫০)। তিনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী পশ্চিমপাড়া এলাকার আব্দুর রহমানের মেয়ে। পিযুষ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে কর্মরত। তবে তিনি আড়াইহাজার পৌসভা এলাকায় বসবাস করছেন। শারমীন (২৫)। তিনি দুপ্তারা ইউনিয়নের ভাজবী এলাকার আলাউদ্দিনের মেয়ে। নুরে আলম মোল্লা (৫৫)। তিনি দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও এলাকার মৃত মিলু মোল্লার ছেলে। তিনি আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য পরির্দশক (ইনর্চাজ)। আয়েশা (১৮)। তিনি পাঁচবাড়িয়া এলাকার মাহাবুর আলমের স্ত্রী। সরুজ আলী (৪৭)। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকার মৃত হিরুনের ছেলে। আব্দুল হক (৭০)। তিনি একই ইউনিয়নের একই এলাকার মৃত জব্বর আলী ছেলে। মুহাম্মদ নাছিরউদ্দিন (৪৫)। তিনি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দমিহায়াতপুর এলাকার মৃত হুমায়নের ছেলে। তিনি আড়াইহাজার উপজেলা এলজিইডির প্রকৌশলী। কহিনুর (২৫)। তিনি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদীর পশ্চিমপাড়া এলাকার বাবুলের স্ত্রী। রানা (২২)। তিনি স্থানীয় বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে। আনোয়ারা বেগম (৫৫)। তিনি বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী দক্ষিণপাড়া এলাকার হানিফ মিয়ার স্ত্রী। তার ছেলে আবদুল্লাহ আল মামুন (৩০) ও নাতি হাবিবুল্লাহ (১)। রেজাউল (৩৫)। তিনি উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টিবাজার এলাকার মৃত হাজী আব্দুল সালামের ছেলে। তার স্ত্রী মুক্তা আক্তার (২৬) ও মা আয়েশা (৬০)। মেহের আলী (৫৭)। তিনি বান্টি এলাকার আবদুর রহমান ছেলে। নার্গিস আক্তার (২৮)। তিনি স্থানীয় দুপ্তারা ইউনিয়নের দড়ি সৎভান্দি এলাকার আনোয়ারের মেয়ে। কবির (৬০)। তিনি দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও নয়াপাড়া এলাকার ওয়ারিশ মোল্লার ছেলে। এই উপজেলায় ৮ এপ্রিল প্রথম আক্রান্ত হন এক নারী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন হানিফ (৬০) ও মাসুদা (৩০)। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০