দেশজুড়ে

আড়াইহাজারে ৮ বছরের শিশুকে ধর্ষণ আটক-১

  প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৮:৩৯:০৬ প্রিন্ট সংস্করণ

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পাওয়ালুম শ্রমিকের বিরুদ্ধে। ধর্ষক রমজান (১৯) কে আটক করেছে পুলিশ। সে স্থানীয় গোপালদী পৌরসভাধীন সাদারদিয়া এলাকার জনু মিয়ার ছেলে। গত বুধবার (১জুলাই) রাতে এ ঘটনা ঘটলেও নানাভাবে হুমকী ধমকীর কারণে আইনী সহযোগিতা নিতে পারছিলনা ধর্ষিতার পরিবার। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ধর্ষিতার বাবা বাদি হয়ে থানায় একটি মামলা করেন। আটক রমজানকে শুক্রবার মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে তাকে তার নানা বাড়ি স্থানীয় ছোট সাদাদিয়া এলাকার মৃত মজিদের বাড়ি থেকে আটক করে পুলিশ। ধর্ষণের শিকার শিশুর ফুফু জানান, ১জুলাই (বুধবার) রাতে তার ভাতিজিকে ১০টাকা হাতে দিয়ে ধর্ষক তার নিজের ঘরে নিয়ে যায়। পরে তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। বাড়িতে ফিরে বিষয়টি তার মাকে জানায়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংশার চেষ্টা চালানো হয়। পাশাপাশি থানায় মামলা না করতেও নানাভাবে চাপ দেয়া হচ্ছিল। তিনি আরো বলেন, ধর্ষক রমজান স্থানীয় একটি টেক্সটাইল মিলের শ্রমিক। আড়াইহাজার থানার ওসি তদন্ত শওকত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content

১৭ মিনিটে উত্তরা থেকে আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী

চকবাজারে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামে দুটি কোচিং সেন্টারকে জরিমানা চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামক দুটি কোচিং সেন্টারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।  করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান অব্যাহত রাখায় এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গোপন সূত্রের খবরে গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। অভিযানের বিষয়ে তিনি জানান, চট্টগ্রামে হঠাৎ করে করোনার সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ ঠেকাতে চকবাজার কোচিং সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি কোচিং সেন্টার খোলা পাওয়া গেছে। যারা একই ছাদের নিচে ছাত্রদের জড়ো করে বিপদজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এ কারণে চকবাজার গুলজার মোড়ে বিসিএস হেল্প লাইনকে ৫ হাজার টাকা ও ওরাকল কোচিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

পাংশায় জেলহত্যা দিবস পালন

উলিপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

লালপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের দর্শকদের রুচি নিয়ে প্রশ্ন!