Ibrahim Atiullah Anik
১১ ডিসেম্বর ২০২৫, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ২৮৭টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইউক্রেনের ২৮৭টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাতজুড়ে ইউক্রেনের পাঠানো ২৮৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর দুই দেশের মধ্যে এটিই অন্যতম বৃহত্তম ড্রোন প্রতিহতের ঘটনা। মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে বলা হয়েছে, এসব ড্রোনের মধ্যে ৩২টি মস্কো লক্ষ্য করে উড়ে আসছিল।

ড্রোন হামলার সতর্কতার কারণে মস্কোর চারটি বিমানবন্দরে কিছু সময়ের জন্য ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া বিষয়টি নিশ্চিত করেছে। সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দর জানিয়েছে, কয়েকটি ফ্লাইট সেখানে ঘুরিয়ে আনা হয়েছে। ইউক্রেনের ভেতরে রাতের হামলা অব্যাহত ছিল। পোলতাভা আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান জানান, রুশ বাহিনীর হামলায় একটি স্থানীয় জ্বালানি স্থাপনায় আগুন ধরে যায়। ইউক্রেনে আসছে শীত নিয়েও উদ্বেগ বাড়ছে। গত সপ্তাহে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির রাষ্ট্রীয় গ্যাস অপারেটর নাফতোগাজ–এর প্রধান সার্গেই কোরেৎস্কি বলেন, ২০২২ সালের আক্রমণের পর এ বছরই সম্ভবত সবচেয়ে কঠিন শীত নেমে আসতে পারে। তার মতে, এ বছর হামলা আগেভাগে শুরু হয়েছে এবং আগের তুলনায় আরও তীব্র—যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এএফপির বিশ্লেষণ বলছে, সাম্প্রতিক কয়েক মাসে রাশিয়া ইউক্রেনের ওপর রেকর্ড পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। চলমান যুদ্ধ—যা ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে প্রাণঘাতী সংঘাত—শুরু হওয়ার পর ইউক্রেন ও তার মিত্ররা শান্তির একটি সমাধান খুঁজতে কাজ চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০