Ibrahim Atiullah Anik
১৯ নভেম্বর ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউটিউবে সাফল্যের শিখরে ১৩ বছরের রায়াত: পেলো ইউটিউব সিলভার প্লে বাটন

ইউটিউবে সাফল্যের শিখরে ১৩ বছরের রায়াত: পেলো ইউটিউব সিলভার প্লে বাটন

মাত্র ১৩ বছর বয়সেই অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে অসাধারণ সফলতা অর্জন করেছে তাহসিন শাহরিয়ার রায়াত। ফুটবল ও বিশ্বখ্যাত তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেন্দ্র করে নির্মিত তার ইউটিউব চ্যানেল “OP GOOD BOY RAYAT” ইতোমধ্যেই ১ লাখ ২৪ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এই অর্জনের স্বীকৃতি হিসেবে ইউটিউব কর্তৃপক্ষ রায়াতকে সম্মাননা স্বরূপ সিলভার প্লে বাটন প্রদান করেছে।

রায়াত খুলনা সরকারি সালাউদ্দিন ইউসুফ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি ফুটবলের প্রতি তার রয়েছে গভীর আগ্রহ। প্রিয় ফুটবলার রোনালদোকে অনুকরণ করে মাঠের খেলায় যেমন মনোযোগী, তেমনি ইউটিউবে রোনালদো ও ফুটবলভিত্তিক তথ্য, বিশ্লেষণ এবং সৃজনশীল কনটেন্ট তৈরি করে সে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছে।

রায়াতের বাবা, মোঃ জাহাঙ্গীর আলম রায়হান—স্বেচ্ছাসেবী সংগঠন কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান। তিনি বলেন, “ছেলের এই সাফল্য আমাদের পরিবারের জন্য গর্বের। ফুটবলের প্রতি তার ভালোবাসা তাকে নতুন এক সম্ভাবনার পথে নিয়ে যাচ্ছে। আমরা তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক—এই কামনা করি।”

এত অল্প বয়সে বড় পরিসরের দর্শক তৈরি করে রায়াত প্রমাণ করেছে—নিষ্ঠা, পরিশ্রম ও সৃজনশীলতা থাকলে বয়স সাফল্যের পথে বাধা নয়। রোনালদোকে আদর্শ মানা এই কিশোর ভবিষ্যতে আরও বড় অর্জন করবে—এমনটাই প্রত্যাশা পরিবারের পাশাপাশি তার অনুসারীদেরও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০