Shakil Shah
২৯ নভেম্বর ২০২৫, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে টপ টেন জিনিয়াস সম্মাননা প্রদান

ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে টপ টেন জিনিয়াস সম্মাননা প্রদান

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা–মে ২০২৫ এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে দেশে প্রথমবারের মতো “Top Ten Genius Intern Doctors @ Dhaka University সম্মাননা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনটি হয়ে ওঠে নবীন চিকিৎসকদের উৎসাহ, স্বীকৃতি ও উৎসর্গের এক মিলনমেলা। সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় এই মেধাক্রমের বিষয়টি সম্পর্কে ওয়াকিফহাল নয় তাই এই বিশেষ খবরটি জানাতে এবং মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি প্রদান ও অনুপ্রাণিত করতেই এই বিশেষ আয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ক্রমেই বিশ্বমানের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের মেধাবী তরুণ চিকিৎসকরাই আগামী দিনের স্বাস্থ্যসেবার নেতৃত্ব দেবেন। তাদের এই সাফল্য জাতিকে আরও আশাবাদী করে তোলে।’ তিনি এমন উদ্যোগ গ্রহণের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্ত্তী। এতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং এ সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

তিনি বলেন, ‘চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহাম্মদ, ডিন, চিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, অধ্যক্ষ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ; বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিতার্কিক ডা. আব্দুন নূর তুষার এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু। নিজ নিজ বক্তৃতায় সবাই আয়োজনটিকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ বলে উল্লেখ করেন এবং ব্যতিক্রমী এই আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চ্যানেল আই-এর নন্দিত উপস্থাপিকা সামান্তা ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০