Shakil Shah
১৪ নভেম্বর ২০২১, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত কমপক্ষে ৬৮

ভোরের দর্পণ ডেস্ক:

ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৬৮ জন বন্দী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবারের এই দাঙ্গার ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির ওই একই কারাগারে গত সেপ্টেম্বরে পৃথক একটি দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন বন্দী নিহত হয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে গত শুক্রবার সন্ধ্যায় এই  দাঙ্গার ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সন্ত্রাসী গ্রুপগুলোর দ্বন্দ্বের কারণেই এই রক্তক্ষয়ী দাঙ্গার ঘটনা ঘটেছে। পুলিশ কারাগারের ভেতরে বন্দুক ও বিস্ফোরক দ্রব্য পেয়েছে। দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য কারাগারটিতে সেনা মোতায়েন করেছে ইকুয়েডর সরকার।

চলতি বছর ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনায় প্রায় ৩০০ জন কয়েদি নিহত হয়েছেন। তবে গত সেপ্টেম্বরের ওই দাঙ্গা ছিল ইকুয়েডরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ।

একটি টুইট বার্তায় ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেন, যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।  বিশৃঙ্খল পরিস্থিতি থেকে লাভবান মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন ব্যবস্থা নেওয়া দরকার ছিল।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইকুয়েডরের কারাগারে প্রায় ৯ হাজার কয়েদি রয়েছে। গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারটি ৫ হাজার ৩০০ কয়েদির জন্য তৈরি করা হয়। তবে বর্তমানে এতে ৮ হাজার ৫০০ কয়েদি রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০