bhorerdarpan
৩০ মার্চ ২০২০, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইতালিতে মৃত্যুর মিছিল থামছেই না একদিনে আরও ৭৫৬

ইতালিতে আরও ৭৫৬ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় এই সাত শতাধিক মৃত্যু নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৭৭৯ জন। দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ সংবাদ দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইতালির সিভিল প্রোটেকশন এজিন্স আজ রোববার গত একদিনের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা জানিয়ে বলেছে, গত দিনগুলোর চেয়ে পরপর দুদিন ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গতকাল ইউরোপের এই দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৮৮৯ জন মারা যান। গত শুক্রবার যা ছিল ৯১৯ জন।

এদিকে গত একদিনে ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৭ জন। এ নিয়ে দেশটিতে করোনা পজিটিভ হলেন ৯৭ হাজার ৬৮৯ জন। আক্রান্তদের মধ্যে অবশ্য ১৩ হাজার ৩০ জন সুস্থ হয়েছেন। তবে প্রায় ৪ হাজার করোনা আক্রান্ত রোগীর অবস্থা আশঙ্কাজনক।

মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। তবে সোয়া লাখের বেশি কোভিড-১৯ রোগী নিয়ে আক্রান্তের দিক থেকে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিন কয়েক হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছেন।ে

এদিকে করোনাভাইরাস মহামারি শুরুর পর শনিবার সবচেয়ে ভয়াবহ দিন পার করেছে স্পেন। এদিন দেশটিতে ৮৩৮ জনের মৃত্যু হয়েছে, যা তাদের জন্য এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সেখানে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৫৩৮ জন মারা গেছেন।

ইরানের করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত মানুষের সংখ্যা ৩৮ হাজার ৩০৯ জনে পৌঁছেছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টুইটারে এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাসে আরও ২০৯ জনের প্রাণহানি ঘটেছে। তবে প্রাণহানির এই সংখ্যা শনিবারের চেয়ে সামান্য কম। শনিবার দেশটিতে করোনায় মারা যান অন্তত ২৬০ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০