Online Desk
৭ এপ্রিল ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের খার্গ দ্বীপে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইরানের খার্গ দ্বীপে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানো এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই হামলার খবর পাওয়া গেল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দেশটির একজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন- এই হামলায় শুধু ইরানের সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, কোনো তেল স্থাপনায় নয়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স খার্গ দ্বীপে সর্বশেষ হামলার কথা স্বীকার করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি মঙ্গলবার রাত ৮টার (ইটি) সময়সীমার আগে এই হামলা “কৌশলে কোনো পরিবর্তনের” ইঙ্গিত দেয় না।
খার্গ দ্বীপে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানে আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, দ্বীপটিতে কয়েকটি বিস্ফোরণ ঘটেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্র এর আগে মার্চ মাসে খার্গ দ্বীপে হামলা চালিয়েছিল। সে সময় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, ইরানি নৌবাহিনীর মাইন মজুত কেন্দ্র, ক্ষেপণাস্ত্র মজুত বাঙ্কার এবং আরও একাধিক সামরিক স্থাপনাসহ ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

প্রসঙ্গত, ইরানের উপকূলের কাছে অবস্থিত প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা খার্গ দ্বীপ তেহরানের জন্য একটি অর্থনৈতিক লাইফলাইন হিসেবে কাজ করে, যা দেশটির অপরিশোধিত তেল রফতানির প্রায় ৯০ শতাংশ পরিচালনা করে।

এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে নেওয়া না হলে ইরানে আজকেই একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনো ফিরে আসবে না’।

ট্রাম্প আরও বলেন, ‘আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত তাই ঘটবে। তবে, এখন যেহেতু একটি পূর্ণাঙ্গ ও সার্বিক শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী মানসিকতার মানুষেরা প্রাধান্য পাচ্ছে, হয়তো বৈপ্লবিকভাবে চমৎকার কিছু একটা ঘটতে পারে।’

পোস্টের শেষে তিনি বলেছেন, ‘কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। ইরানের মহান জনগণের মঙ্গল হোক!’
সূত্র: সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০