Online Desk
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে ২১০৮ ব্যক্তির দণ্ড মওকুফ খামেনির, তালিকায় নেই বিক্ষোভকারীরা

ইরানে ২১০৮ ব্যক্তির দণ্ড মওকুফ খামেনির, তালিকায় নেই বিক্ষোভকারীরা
ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড মওকুফ বা হ্রাস করেছেন বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে। তবে সাম্প্রতিক বিক্ষোভে জড়িত কেউ এই তালিকায় নেই বলে জানানো হয়েছে।

ইসলামী বিপ্লবের বার্ষিকীর আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানে এই উপলক্ষসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সময়ে বছরের পর বছর ধরে সর্বোচ্চ নেতা এ ধরনের ক্ষমা প্রদানে সম্মতি দিয়ে আসছেন।

বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, ‘ইসলামী বিপ্লবের নেতা বিচার বিভাগের প্রধানের আবেদনে সাড়া দিয়ে দুই হাজার ১০৮ জন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা ক্ষমা, হ্রাস বা রদ করতে সম্মত হয়েছেন।’

তবে তালিকায় ‘সাম্প্রতিক দাঙ্গার আসামি ও দণ্ডপ্রাপ্তরা’ অন্তর্ভুক্ত নন বলে জানিয়েছে সাইটটি। বিচার বিভাগের উপপ্রধান আলি মোজাফফারির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।

ডিসেম্বরের শেষ দিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা পরে দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয় এবং ৮ ও ৯ জানুয়ারি চূড়ান্ত রূপ ধারণ করে।

তেহরান স্বীকার করেছে, এই অস্থিরতায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিরীহ পথচারীসহ তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। সরকার এ সহিংসতাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যায়িত করেছে।

ইরানি কর্তৃপক্ষ বলেছে, বিক্ষোভগুলো শুরুতে শান্তিপূর্ণ ছিল, পরে তা ‘বিদেশি উসকানিতে সৃষ্ট দাঙ্গায়’ পরিণত হয়, যেখানে হত্যাকাণ্ড ও ভাঙচুর ঘটে।
আন্তর্জাতিক সংস্থাগুলো নিহতের সংখ্যা আরো বেশি বলে দাবি করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, তারা ছয় হাজার ৯৬৪ জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে, যাদের বেশির ভাগই বিক্ষোভকারী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০