
রাজধানীর সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো টেকনোভেশন ২০২৫। ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে স্কুলটির সহায়তায় প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্রিক এই উৎসবের লক্ষ্য ছিল আইটি, রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল সৃজনশীলতায় তরুণ শিক্ষার্থীদের মাঝে আগ্রহ সৃষ্টি করা।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই পরিচালক এবং মেট্রোনেট বিডি’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমাস কবির। বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভূক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা এবং ইস্টার্ন ব্যাংকের লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শারমিন আতিক যথাক্রমে বিশেষ অতিথি এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেইরাও বক্তব্য রাখেন।
উৎসবকালে শিক্ষার্থীরা হ্যাকাথন, কোডিং চ্যালেঞ্জ, অ্যাপ ও ওয়েব ডেভেলপমেন্ট, রোবটিক্স, এবং ই-স্পোর্টস ও অলিম্পিয়াডে তাদের প্রতিভা প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে কাজী মুতমাইন্না তাহমিদা এবং শারমিন আতিক শিক্ষার্থীদের সামনে আর্থিক লিটারেসীর গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে স্কুল ব্যাংকিং এর সুবিধা ব্যাখ্যা করেনঃ কীভাবে আর্থিক সেবার সঙ্গে ছোট বয়স থেকে পরিচিতি আর্থিক অন্তর্ভূক্তির জন্য জরুরী এবং কীভাবে এর মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবনে অর্থ ব্যবস্থাপনা দক্ষতা অর্জনে সহায়ক হতে পারে।