Ibrahim Atiullah Anik
২৫ নভেম্বর ২০২৫, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ব্যাংকের বি২ রেটিং পুনরায় নিশ্চিত করেছে মুডিস

ইস্টার্ন ব্যাংকের বি২ রেটিং পুনরায় নিশ্চিত করেছে মুডিস

মুডিস ইনভেস্টরস সার্ভিস ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর বি২ রেটিং পুনর্ব্যক্ত করেছে, যা বাংলাদেশের সার্বভৌম রেটিং দ্বারা সীমাবদ্ধ। এর মাধ্যমে ইবিএলের শক্তিশালী মূলধনভিত্তি, ধারাবাহিক লাভজনকতা, উচ্চ সম্পদমান এবং পর্যাপ্ত তারল্যের সরবরাহ প্রতিফলিত হয়েছে- চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশেও যা ব্যাংকের দৃঢ অবস্থানের প্রমাণ।

বাংলাদেশের ব্যাংকিং খাতে মুডিস দীর্ঘমেয়াদি আমানত ও ইস্যুয়ার রেটিংয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করলেও ইবিএলকে তারা অন্যতম শক্তিশালী পারফর্মার হিসেবে বিবেচনা করছে। মুডিসের বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সামষ্টিক অর্থনৈতিক চাপকে প্রতিফলিত করলেও ইবিএলের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান-নির্দিষ্ট দুর্বলতার ইঙ্গিত প্রদান করেনা ।

শক্তিশালী মূলধন সুরক্ষা ব্যবস্থা, স্থিতিশীল আয় এবং বিচক্ষণ ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা ইবিএলের কঠোর আর্থিক তত্ত্বাবধান, পরিচালনাগত শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলি রেজা ইফতেখার বলেন, “মুডিসের এই রেটিং পুনরায় নিশ্চিত হওয়ার মাধ্যমে ইবিএলের বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা, পরিচালনাগত উৎকর্ষ এবং আর্থিক শৃঙ্খলার প্রতি অবিচল প্রতিশ্রুতি আবারো প্রমাণিত হলো।”

প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে ইবিএল ২০১৬ সালের মার্চে মুডিসের আন্তর্জাতিক ক্রেডিট রেটিংয়ে প্রবেশ করে-যা বৈশ্বিক স্বচ্ছতা ও মানদণ্ড অনুসরণের ক্ষেত্রে দেশের ব্যাংকিং শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

উল্লেখ্য স্থানীয় ক্রেডিট রেটিং সংস্থা ক্র্যাব (CRAB) ২০২৫ সালে টানা তৃতীয় বছরের মতো ইবিএলকে সর্বোচ্চ এএএ (AAA) রেটিং প্রদান করেছে-যার মাধ্যমে ব্যাংকের শক্তিশালী আর্থিক স্বাস্থ্য, উচ্চমানের প্রশাসন এবং শৃঙ্খলাপূর্ণ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি বারবার প্রমাণিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০