২৫ মে ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের রাতে দুই প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

রাজধানীর দারুস সালাম থানার কল্যাণপুর এলাকায় দুটি প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২৪ মে) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি। নিহত তিনজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহফুজা আফরোজ লাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কল্যাণপুর খালেক পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় পূর্ব পাশে একটি প্রাইভেটকার বিকল হয়ে যায়। তখন ওই প্রাইভেটকারের চালক দুইজন পথচারীর সহায়তায় গাড়িটি সরিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ফাঁকা সড়কে দ্রুতগামী অপর একটি প্রাইভেটকার সজোরে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুজন সহায়তাকারীসহ বিকল প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হয়।

মাহফুজা আফরোজ লাকী জানান, নিহত চালকের বয়স ৩০, অন্য দুজনের মধ্যে একজনের বয়স ১৫ ও অপরজনের ২৪। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পেছন থেকে ধাক্কা দেয়া ঘাতক প্রাইভেটকারের চালকসহ আহত দুই যাত্রীকে পুলিশ হেফাজতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ওই চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১০

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১১

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১২

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৩

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

১৫

আশুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও সমাবেশ

১৬

সিংড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড়ে বাজার সয়লাব

১৭

মাদারীপুরে শশুরের যৌন লালসার বলি পুত্রবধূ, ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৯

কটিয়াদীতে তারেক আজিম রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

২০