৯ মে ২০২০, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ পর্যন্ত শপিং মল বন্ধ ঘোষণা, চারশত দোকানের ভাড়া মওকূফ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে আসন্ন ঈদুল ফিতরের আগে হাটহাজারী উপজেলার বেশির ভাগ শপিং মল না খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায় সমিতিগুলো। আজ শনিবার (৯ মে) সকাল ১১ টায় হাটহাজারী এন জুহুর শপিং সেন্টার এবং হাটহাজারী সিটি সেন্টার এর মালিক ও ব্যবসায়ীদের সম্মিলিত বৈঠকে এন জুহুর শপিং সেন্টার এবং সিটি সেন্টার ঈদ পর্যন্ত না খোলার সিদ্ধান্ত গৃহিত হয়।

সেই সাথে উক্ত দুই মার্কেটর এপ্রিল ও মে মাসের প্রায় চার শত দোকানের জমিদারি ভাড়া মওকূফ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মালিক মোহাম্মদ সরওয়ার মোর্শেদ। এর আগে গতকাল স্ব স্ব মার্কেটের মালিক এবং ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে হাটহাজারী পৌর সদরের আমীর এরশাদ প্লাজা, গণি মার্কেট, দিদার শপিং মল, সুপার সিটি এবং আলী মমতাজ শপিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা করা হয়।

এছাড়া হাটহাজারী উপজেলার সরকারহাট এবং মদুনাঘাট এলাকার বেশ কিছু শপিং মল ঈদ পর্যন্ত বন্ধ রাখার খবর পাওয়া গেছে। হাটহাজারী সিটি সেন্টার এবং এন.জহুর শপিং সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ সরওয়ার মোশের্দ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধ, ব্যবসায়ী এবং ক্রেতাদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে আসন্ন পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত মার্কেট বন্ধ ঘোষণা করা হয় এবং দূযোর্গকালীন মুহুর্তে মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে সিটি সেন্টার এবং এন.জহুর শপিং সেন্টারের প্রায় চারশত দোকানের এপ্রিল ও মে মাসের জমিদারি ভাড়া মওকূফ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০