Shakil Shah
৯ সেপ্টেম্বর ২০২০, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উজিরপুরে রসালো মালটা চাষে স্বাবলম্বী শ্যামল ব্যানার্জী

এসএম ওমর আলী সানি, আগৈলঝাড়া (বরিশাল) :

বরিশালের উজিরপুরে রাসায়নিক মুক্ত রসালো মাল্টা চাষে স্বাবলম্বী শ্যামল ব্যানার্জী। উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের সফল কৃষক গুরুদাস ব্যানার্জী ওরফে শ্যামল (৪২) ২০১৭ সালে ৩০ শতক জমির উপরে একটি মাল্টা বাগান তৈরী করেন। এই বাগানে বর্তমানে বারি মাল্টা-১ প্রজাতির ৬০টি পূর্ণ বয়স্ক মালটা গাছ রয়েছে। এ বছর ওই বাগান থেকে ৫০ মন মাল্টা বিক্রির আশা পোষণ করেন কৃষক শ্যামল ব্যানার্জী। রাসায়নিক, কেমিক্যাল ও ফরমালিনমুক্ত রসালো অত্যন্ত সুস্বাদু এই  মাল্টা ইতিমধ্যে বিক্রি শুরু করেছেন তিনি। ২৪ আগষ্ট মাল্টা বিক্রির উদ্বোধন উপলক্ষে ওই বাগানে উপস্থিত হন উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত কুমার হালদার, ওই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন। আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম তোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে আগত পাইকার ও খুচরা ক্রেতারা।

 

এসময় কৃষক শ্যামল ব্যানার্জী বলেন, এই মাল্টা রাসায়নিক, কেমিক্যাল ও ফরমালিনমুক্ত রসালো অত্যন্ত সুস্বাদু হওয়ায় দাম একটু বেশি দিয়েও পাইকার ও খুচরা ক্রেতারা বাগান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এ ছাড়া ইচলাদী বাসস্টান্ডে নিউ প্রগতি ট্রেডার্সের দোকানে পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়। পাইকারী ১৩০ টাকা দরে বিক্রি করছেন। তিনি আরো জানান, ২০১৭ সালে এই মাল্টা বাগানটি তিনি তৈরী করেন। ২০১৮ সাল থেকে ফল বিক্রি শুরু হয়। এ বছর প্রায় ২ লক্ষাধিক টাকার ফল বিক্রি করতে পারবেন বলে জানান। উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার জানান, শ্যামল ব্যানার্জী অত্যন্ত সফল কৃষক। তিনি মালটা বাগানের পাশাপাশি আম, নারিকেলসহ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের বাগান তৈরী করেছেন। প্রতিটি বাগানেই তিনি সফল হয়েছেন। উজিরপুরে ইতিমধ্যে শতাধিক মাল্টা বাগান তৈরী হয়েছে। স্থানীয়দের প্রয়োজন মিটিয়ে বিভিন্ন শহরে বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০