২০ মে ২০২০, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপকূলে ঘুর্ণিঝড় আম্পান আতঙ্ক শরণখোলায় ১৩০ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে মানুষ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ঘূর্ণিঝড় আম্পানের আতঙ্কে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে উপজেলা প্রশাসন, পুলিশ, সিপিপি রেডক্রিসেন্টের সেচ্ছাসেবকরা আহবাওয়ার সতর্কবার্তা প্রচারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে সহযোগীতা করছে এরিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) উপজেলার বিভিন্ন এলাকায় সাইক্লোন শেল্টারে আনুমানিক ৪০০০ মানুষ আশ্রয় নিয়েছে

এদিকে, বাগেরহাট আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বিকেল ৫টায় উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যমকর্মী সেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের সাথে দুর্যোগ প্রস্তুতি পরবর্তী করণীয় বিষয়ে শরণখোলায় জরুরী মতবিনিময়সভা করেছেন 

ইউএনও সরদার মোস্তফা শাহিন জানান, ঘুর্ণিঝড় আম্পান মোকাবেলায় উপজেলা প্রশাসনের সব ধরেণের প্রস্তুতি নিয়েছে উপজেলা পরিষদসহ চারটি ইউনিয়ন পরিষদে আলাদা আলাদা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে করোনা সংক্রমণ এড়াতে ১০৭টি সাইক্লোন শেল্টারের সাথে আরো ২৩টি বিদ্যালয় ভবন সংযুক্ত করে ১৩০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে ঝূঁকিপূর্ণ এলাকার প্রায় ২২ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে

ইউএও জানান, ফায়ার সার্ভিস, সিপিপি, রেডক্রিসেন্ট, আনসাভিডিপি সদস্যদের সমন্বয়ে ১০০০ সেচ্ছাসেবক এবং ১৪টি প্রাথমিক চিকিৎসক দল প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের প্রাথমিক খাদ্য সহায়তার জন্য দুই মেট্রিকটন শুকনা খাবর মজুদ রয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার পানি করোনা স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে    

শরণখোলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, গভীর সাগরে মাছ ধরারত ফিশিং ট্রলার নৌকাসমূহ ইতিমেধ্য উপকূলে ফিরে এসেছে

কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার জানান, আম্পানের আগাম প্রস্তুতি হিসেবে উপজেলা বিভিন্ন এলাকার ৮৫ হেক্টর জমির বোরো, ৪৫হেক্টর ভুট্টা, ৫০হেক্টর মুগ, হেক্টর সূর্যমুখী কর্তন এবং ১০হেক্টর জমির বাঙ্গি, ২হেক্টর তরমুজ২৫ হেক্টর জমির মিষ্টি আলু উত্তোলন করা হয়েছে

উপজেলা পরিষদের ঘূর্ণিঝড় আম্পান নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে নারী, শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধী মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে বলেশ্বরনদী তীরবর্তী সাউথখালী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ বগী, দক্ষিণ সাউথখালী, তাফালবাড়ী, চাল রায়েন্দা, রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর, জিলবুনিয়া, রায়েন্দা বাজার পূর্বমাথা, খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর, পূর্ব খোন্তাকাটা এবং ধানসাগর ইউনিয়নের উত্তর রাজাপুর পশ্চিম রাজাপুর এলাকার সাইক্লোন শেল্টারগুলোতে প্রায় ৪০০০হাজার মানুষ আশ্রয় নিয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০