প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ৬:৩৩:৩১ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে আন্দোলনরত ৮ ইসলামী দলের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকালে পৌর শহরের মহারানী স্বর্ণময়ী স্কুল ও কলেজ থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পোষ্ট অফিস মোড়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে ৮ ইসলামী দলের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ চলকালে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আতাউর রহমান প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মাহফুজুর রহমান।
এ সময় তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগে গণভোট পরে জাতীয় নির্বাচনসহ ৫ দফা বাস্তবায়নের দাবীতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে আজকের এই স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।











