প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৫ , ৬:০৮:২৫ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর দক্ষিন থানা শাখার তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উলিপুর দক্ষিণ থানা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি ও ২৭ কুড়িগ্রাম-৩ সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. মোঃ আক্কাস আলী সরকার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বললেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে হাত পাখা মার্কার বিজয় হবে। কর্মীদের মাঠ পর্যায়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ইসলামী দল এক হয়েছে। এরই ধারাবাহিকতায় ইসলামের বিজয় নিশ্চয়ই হবে।
প্রধান বক্তা কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শাহাজাহান মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সেক্রেটারী আলহাজ্ব মাওলানা মোঃ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কাদের, শ্রমিক আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, যুব আন্দোলনের সভাপতি আ,ন,ম আশিকুর রহমান, ছাত্র আন্দোলন সভাপতি কাজিউল সরকার, উলিপুর উত্তর থানা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক সহ-সভাপতি আব্দুর রশিদ যুব সভাপতি সামিউল ইসলাম, দক্ষিন যুব সভাপতি মাওলানা জুবায়ের হাসান, রেজওয়ানুর রহমান, মাওলানা আবু সাঈদ সুমন প্রমুখ।
উক্ত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে সঞ্চালনা করেন উলিপুর উত্তর থানা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম।











