Ibrahim Atiullah Anik
১৭ ডিসেম্বর ২০২৫, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে চরাঞ্চল জুড়ে পেঁয়াজের চারা বিক্রির ধুম পড়েছে

উলিপুরে চরাঞ্চল জুড়ে পেঁয়াজের চারা বিক্রির ধুম পড়েছে

কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চরাঞ্চল জুড়ে পেঁয়াজের চারা বিক্রির ধুম পড়েছে। পেঁয়াজের চারার ফলন অনেক ভালো হওয়ায় দ্বিগুণ লাভের আশা করছেন পেঁয়াজ চাষিরা। জমিতে কৃষকেরা পেঁয়াজের চারা বিক্রি করছেন শ’প্রতি ১৯ টাকা। তা হাত বদলেই বিক্রি হচ্ছে শ’প্রতি ২২ থেকে ২৫ টাকা। তারা জানান, পেঁয়াজের চারা জেলার বিভিন্ন এলাকায় গিয়ে শ’প্রতি বিক্রি হবে ২৫ থেকে ৩০ টাকায়।

জানা যায়, উপজেলার বজরা, গুনাইগাছ, থেতরাই ও দলদলিয়া ইউনিয়ন তিস্তা নদী দ্বারা বেষ্টিত। গোড়াই পিয়ার, রামনিয়াশা, হোকডাঙ্গা, টিটমা, নাগড়াকুড়া, দড়িকিশোরপুর, মধ্য গোড়াই, কদমতলা, অজুর্ন, বিরহিম, সন্তোষ অভিরাম, সাদুয়া দামারহাট, কর্পূরা, খারিজা লাটশালাসহ তিস্তায় ছোট বড় অসংখ্য চর ভেসে উঠেছে। এর মধ্যে পেঁয়াজের চাষ অন্যতম। এসকল চরে পেঁয়াজের চাষ হয়েছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবারে উপজেলায় পেঁয়াজ চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ৬শত ১৯ হেক্টর। উৎপাদন লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ১শত ৯০ মেট্রিকটন। এছাড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রণোদনা হিসাবে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এছাড়া পেঁয়াজ চাষিদের বিভিন্ন ধরনের রোগবালাই পোকামাকড় নিধন সম্পর্কে পরামর্শ দেয়া অব্যহত রয়েছে।

সরেজমিন উপজেলায় তিস্তা বেষ্টিত বিভিন্ন চরাঞ্চলে গিয়ে দেখা যায়, পেঁয়াজের চারা বিক্রির ধুম পড়েছে। জমিতে পেঁয়াজ চাষিরা

স্থানীয় পাইকারের নিকট শ’প্রতি ১৯ টাকা দরে পেঁয়াজের চারা বিক্রি করছেন। স্থানীয় পাইকার তা ক্রয় করে উপজেলা ও উপজেলার বাহিরের বিভিন্ন এলাকার পাইকারের নিকট বিক্রি করছেন ২২ থেকে ৩০ টাকা দরে। এদিকে চরাঞ্চলের পেঁয়াজ চাষিরা পেঁয়াজের চারা বিক্রি করে খরচের দ্বিগুন আয় করছেন। এবারে বাজারে পেঁয়াজের অনেক ঝাঁজ থাকায় পেঁয়াজের চারার চাহিদা রয়েছে বলে জানান কৃষকেরা।

চর জুয়ান সতরা এলাকার পেঁয়াজ চাষি আব্দুস ছামাদ জানান, প্রায় ১০শতক জমিতে পেঁয়াজের চারা চাষ করেছেন। এখানে খরচ হয়েছে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। পেঁয়াজের চারা অনেক ভালো হয়েছে। জমিতেই স্থানীয় পাইকারের নিকট শ’প্রতি ১৯ টাকা বিক্রি করে এ পর্যন্ত আয় হয়েছে ১০ হাজার টাকা। আরও আয়ের আশা করছেন ৩০ হাজার টাকা। এবারে পেঁয়াজের চারার এত চাহিদা ও বাজার দর রয়েছে পূর্বে তা কখনো হয়নি। খরচের দ্বিগুন লাভ হবে বলে জানান তিনি।

স্থানীয় পাইকার কালাম মিয়া জানান, চরাঞ্চলে পেঁয়াজের চাষ অনেক ভালো হয়ে থাকে। এবারে পেঁয়াজের চারার চাহিদা থাকায় কৃষকদের নিকট থেকে জমিতে পেঁয়াজের চারা শ’প্রতি ১৯ টাকা দরে ক্রয় করে উপজেলার বিভিন্ন এলাকার পাইকারের নিকট ২১ থেকে ৩০ টাকা দরে বিক্রি করে দিচ্ছি। এবারে পেঁয়াজের চারার চাহিদা থাকায় চরাঞ্চলের চাষিরা অনেক লাভবান হবেন।পান্ডুল ইউনিয়নের চন্ডিজান এলাকার পাইকার আক্কাস আলী জানান, তিস্তার চরাঞ্চলের স্থানীয় পাইকারের নিকট শ’প্রতি ২৫ টাকা দরে পেঁয়াজের চারা ক্রয় করে নিচ্ছি। যা উপজেলার বাহিরে বিভিন্ন বাজারে পাইকারের নিকট শ’প্রতি ৩০ টাকা দরে বিক্রি করবেন। এবারে পেঁয়াজের চারার অনেক চাহিদা রয়েছে বলে জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন জানান, তিস্তার চরাঞ্চলে পেঁয়াজ চাষের জন্য উপযোগী এলাকা। চরাঞ্চলে অনেক কৃষক পেঁয়াজের চাষ করে থাকেন। এছাড়া এবারে বন্যার পানি এসে উঁচু নিচু চর গুলোতে পলি পড়ে পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের ফসলাদি চাষাবাদ করার উপযোগী হয়ে উঠেছে। এবারে পেঁয়াজের চারার চাহিদা থাকায় পেঁয়াজ চাষিরা অনেক লাভবান হবেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০