
দীর্ঘ দেড় যুগ পর সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ সোমবার ৫ জানুয়ারি শেষ হয়। পরীক্ষার শেষ দিন পর্যন্ত শিক্ষার্থীর অনুপুস্থিতির সংখ্যা ১৯ জন। এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। জুনিয়র বৃত্তি পরীক্ষা ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি শেষ হয়। এবারে বৃত্তি পরীক্ষায় উপজেলার ৫৮টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৭৪৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
জানা যায়, ২০০৯ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা বিলুপ্ত হয়ে ২০১০ সালে জেএসসি পরীক্ষা শুরু হয়ে ২০১৯ সাল পর্যন্ত চলে। এরপর ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত করোনাকালীন সময়ে জেএসসি পরীক্ষায় অটোপাস চালু হয়। দীর্ঘ ১৬ বছর পর ২০২৫ সালে এসে জুনিয়র বৃত্তি পরীক্ষা আবার অনুষ্ঠিত হয়।
উলিপুর হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিতে আসা মানছুরা আক্তার হিমু বলেন, জুনিয়র বৃত্তি পরীক্ষা অনেক ভালো হয়েছে। জীবনে প্রথম কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পেয়ে অনেক আনন্দিত এ শিক্ষার্থী। মেধায় বৃত্তি পাবেন বলে সে আশা প্রকাশ করেন।
জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দের হল সচিব রাকিবুল ইসলাম জানান, এবারে উপজেলার ৫৮টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৭৪৯ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। শেষ দিন পর্যন্ত ১৭ জন শিক্ষার্থী অনুপুস্থিত ছিলেন। কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ জানান, কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই জুনিয়র বৃত্তি পরীক্ষা সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও আজ সোমবার ৫ জানুয়ারি শেষ হয় । মূলত এ পরীক্ষা মেধা যাচাই পরীক্ষা। কোমলমতি শিক্ষার্থীদের ভালো ফলাফলের উপর মেধাক্রমে বৃত্তি প্রদান করা হবে।