Online Desk
২৬ জানুয়ারী ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে তিস্তা নদীর বামতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন

উলিপুরে তিস্তা নদীর বামতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে থেতরাই ইউনিয়নের পাকারমাথা কুমারপাড়া এলাকায় তিস্তা নদীর বামতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আপেল মাহমুদ।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে থেতরাই পাকার মাথা কুমারপাড়ায় ৯০০ মিটার এলাকা জুড়ে নদীর পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ দিয়ে ডাম্পিং ও স্লোপ কাটিং এর কাজ উদ্বোধন করা হয়।

জেলা পানি উন্নয়ন বোর্ড অফিস সুত্রে জানা যায়, উপজেলায় তিস্তা নদীর বাম তীর ভাঙ্গন কবলিত এলাকার মধ্যে দুই ইউনিয়নের দুটি পয়েন্ট চিহ্নিত করা হয়।

থেতরাই ইউনিয়নের থেতরাই পাকার মাথা ও বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট এলাকা। এ দুটি পয়েন্টের মধ্যে থেতরাই পাকার মাথা থেকে দক্ষিনে তিস্তা নদীর বাম তীরে ৯০০ মিটার ডাম্পিং এর জন্য ২৭ হাজার জিও ব্যাগ ও স্লোপ কাটিং এর জন্য ৬ হাজার ৪শত ৯৭ বস্তা এবং সাদুয়া দামার হাট তিস্তা নদীর বাম তীরে ২শত ৫০ মিটার এলাকায় ডাম্পিং এর জন্য ২২ হাজার জিও ব্যাগ ও স্লোপ কাটিং এর জন্য ৬হাজার ৭শত ৭০ বস্তা বরাদ্দ দেয়া হয়। নদীর তীর প্রতিরক্ষায় দেয়া বরাদ্দের কাজ চলমান রয়েছে।

কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আপেল মাহমুদ, কার্যকরী সহকারী সম্রাট মিয়া, জাহিদ হাসান, থেতরাই আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান সহ তিস্তা পাড়বাসী।

তিস্তা নদীর পাড় ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা বলেন, প্রতিবছর তিস্তা নদীতে শত শত বাড়িঘর, আবাদি জমি ও বসতভিটে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে করে অনেক মানুষ নিঃস্ব হয়ে খোলা আকাশের নীচে ও অন্যের জমিতে বসবাস করতে হয়। তারা তিস্তার পাড় প্রতিরক্ষার কাজ মজবুত ভাবে করার দাবী জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০