Shakil Shah
১৪ ফেব্রুয়ারী ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলন প্রস্ততি সভায় অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু

উলিপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলন প্রস্ততি সভায় অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু

রংপুর হবে সারা বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধশালী এলাকা। রংপুরের মানুষ খাদ্যশস্য সবচেয়ে অগ্রগামী। শস্য ভান্ডার হবে রংপুর। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে এ এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

এ এলাকার মানুষকে প্রিয় পরিবার রেখে ঢাকা-গাজীপুর চট্রগ্রামে গিয়ে কাজ করতে হবে না। কুড়িগ্রামের উলিপুরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবীতে প্রস্তুতি সভায় থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কথা গুলো বলেন, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক , তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার দেশের মানুষের প্রতি কোনো ভালোবাসা ছিল না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসিনাকে বলেছিলেন তুমি তিস্তার পানি চাও না গদি চাও, তিনি গদি চেয়েছিলেন। কারন তিস্তা পারের মানুষ আমাকে ভোট দেয় না। আমাকে ভোট দেয় প্রিজাইডিং অফিসার ও পুলিশ ভাইয়েরা। সুতরাং জনগনের কাছে তার কোনো জবাবদিহিতা ছিল না। এ কারণেই মোদী সরকারের সাথে তিস্তা চুক্তি করা সম্ভব হয়নি।

এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনের পতিত সরকারকে ভারত আশ্রয় দিয়েছে, তারা কি আমাদের বন্ধু হতে পারে, পারে না। অনেক বুদ্ধিজীবী অনেক কথা বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র অথচ তারা বাংলাদেশের তালপট্টি দখল করে, সীমান্তে প্রতিদিন নিরিহ মানুষ গুলি করে হত্যা করে তারা কোনো দিন আমাদের বন্ধু হতে পারে না। বাংলাদেশকে যারা ছোট মনে করে তাদেরকে বলি পৃথিবীর শক্তিশালী সেনাবাহিনী পাকিস্তানের, তারা কিন্তু আমাদের কাছে পরাজিত হয়েছে।

তিস্তার পানির নায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবীতে প্রস্তুতি সভায় উলিপুরের সমন্বয়ক হায়দার আলী মিঞার সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা সমন্বয়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সোহেল হোসনাইন কায়কোবাদ, আব্দুর রশিদ, মহসিন আলী, নুর মোহাম্মদ, সোলায়মান আলী সরকার প্রমুখ।উল্লেখ্য, তিস্তানদীর তীরবর্তী রংপুর বিভাগের পাঁচ জেলার ১১টি স্থানে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২দিন ব্যাপী লাগাতার কর্মসূচী বাস্তায়নের জন্য এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০