
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা পর্যবেক্ষণার্থে বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ টহল অভিযান পরিচালনা করেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পৌরসভা, গুনাইগাছ, তবকপুর ও বজরা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা সম্পর্কে উপস্থিত জনসাধাণের মাঝে অবগত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক সহ সেনাবাহিনী ও বিজিবি’র সদস্যবৃন্দ।