Ibrahim Atiullah Anik
২ ডিসেম্বর ২০২৫, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে আলিফ (১ বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার পশ্চিম শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আলিফ ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি জিল্লুর রহমান।

পরিবার ও স্বজন সুত্রে জানা যায়, নিহত শিশুর মা আলিফকে সকালে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে রেখে কাপড় পরিষ্কারের কাজ করছিলেন। এসময় আলিফ পুকুর পাড়ে বসে খেলা করছিলেন। কিছুক্ষন পর মা আলিফ কে সেখানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে এরই এক পর্যায়ে ওই পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিষাদ চন্দ্র সরকার জানান, আলিফ নামের শিশুকে হাসপাতালে নেয়ার আগেই সে মারা যান।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০