Online Desk
২৫ জানুয়ারী ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে প্রধান শিক্ষককে দা‌য়িত্ব থেকে সাময়িক স্থ‌গিত

উলিপুরে প্রধান শিক্ষককে দা‌য়িত্ব থেকে সাময়িক স্থ‌গিত

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারকে তার পদসহ সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মাহমুদুল হাসান।

জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি সর্বোচ্চ ৩০২ টাকা নির্ধারিত থাকলেও দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৬০০ টাকা আদায় করা হয়। একইভাবে ষষ্ঠ শ্রেণিতে সরকার নির্ধারিত সর্বোচ্চ ৫০০ টাকার পরিবর্তে এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা ভর্তি ফি নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অনিয়মের প্রতিবাদে শাহাজাহান সরকার নামের এক অভিভাবক ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আদায়কৃত সেশন ফি ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ, বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম, চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জামিনে থাকা, বিদ্যালয় প্রাঙ্গণে প্রাইভেট ও কোচিং বাণিজ্য পরিচালনা এবং প্রায় ৮০টি দোকানঘরের ভাড়া থেকে প্রাপ্ত অর্থের স্বচ্ছ হিসাব না রাখার মতো গুরুতর অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এসব কারণে তার প্রায় দুই বছর ধরে বেতন বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার বলেন, আজ (রবিবার) শুনানি ছিল। ইউএনও স্যার আমাকে সরে থাকতে বলেছেন। তবে এখনো আনুষ্ঠানিক কোনো স্থগিতাদেশের চিঠি পাইনি।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে বৈঠক ডাকা হয়। বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। তার নামে মামলা থাকায় দীর্ঘদিন ধরে বেতন বন্ধ রয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রধান শিক্ষকের পদসহ সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। খুব দ্রুত বিদ্যালয়ে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০