উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ৫:০৮:৩৯ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মুহাম্মাদ শামছুল আলম ও সাধারণ সম্পাদক পদে আলমগীর বসুনিয়া নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার থেতরাই ইউনিয়নে থেতরাই বিএল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সদস্য সচিব হায়দার আলী মিয়া, আব্দুর রশিদ সরকার, যুগ্ন আহ্বায়ক এস এম হাবীব নয়ন, মহশিন আলী, সদস্য মিজানুর রহমান, রমেশ সাহা, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, সদস্য সচিব শামীউল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব রিপন মিয়া।
উক্ত দ্বি-বার্ষিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থেতরাই ইউনিয়নের আহ্বায়ক মুহাম্মদ শামছুল আলম।
এ সময় ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি মুহাম্মদ শামছুল আলম বলেন, আমার ইউনিয়নের ৫১০ জন সদস্যের সম্মতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়ন সভাপতি পদে নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। থেতরাই ইউনিয়নকে এগিয়ে নিতে ইউনিয়নের সকল জনগণকে সাথে নিয়ে কাজ করে যাবেন বলে জানান তিনি।
এসময় উক্ত ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ৫১০ জন সদস্যের উপস্থিতিতে ও সম্মতিতে সভাপতি পদে মুহাম্মদ শামছুল আলম ও সাধারণ সম্পাদক পদে আলমগীর বসুনিয়া নির্বাচিত হন। এছাড়াও আবু তাহের সহ-সভাপতি, নুরুন্নবী আজাদ যুগ্ন সাধারণ সম্পাদক, জিয়াউল করিম (জিয়া) সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।

















