Online Desk
২৩ জানুয়ারী ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

Oplus_131072

‎উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

‎কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক বিরোধের জেরে ভাগিনার লাঠির আঘাতে মামা খায়রুল হক (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বজরা ইউনিয়নের কালপানি বজরা টিটমারপাড় এলাকায়।

‎এলাকাবাসী ‎জানায়, গত বুধবার সকালে পারিবারিক বিরোধের জেরে মামা ভাগিনার কথা কাটাকাটির এক পর্যায়ে ভাগিনা আনিছুর রহমান (৪৮) তার মামা খায়রুল হক (৬৫) এর মাথায় বাশের লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এরপর পরিবারের লোকজন খায়রুল হককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। প্রার্থমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০ টায় খায়রুল হক মৃত্যুবরণ করেন।

‎‎পুলিশ জানায়, এ ঘটনায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উলিপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বজরা ইউনিয়নের ওই এলাকা থেকে ঘাতক ভাগিনা আনিছুর রহমান (৪৮) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

‎‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (২৩ জানুয়ারি) গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১০

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১১

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১২

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১৩

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১৪

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১৫

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৬

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১৭

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১৮

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৯

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

২০