Ibrahim Atiullah Anik
১৫ ডিসেম্বর ২০২৫, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে মহিষ চুরি করে নৌকায় পারাপারের সময় স্থানীয় জনতার হাতে আটক ৩

উলিপুরে মহিষ চুরি করে নৌকায় পারাপারের সময় স্থানীয় জনতার হাতে আটক ৩

কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে মহিষ চুরি করে নৌকায় পারাপারের সময় তিনজনকে আটক করেছেন স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর দূর্গাপুর এলাকায়। আটককৃতরা হলেন, উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের কাশিয়াগাড়ি গ্রামের আব্দুর রশিদ ওরফে লাল মিয়ার ছেলে আশরাফুল ইসলাম ওরফে রফিক (২৬), হাতিয়া ইউনিয়নের বগাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মিলন মিয়া ওরফে আনিছুর (২৬) ও চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী গ্রামের সমেজ উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে আবু সাঈদ (২৫)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দূর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামের সিদ্দিক শেখের গোয়াল ঘর থেকে গত ১৩ ডিসেম্বর ভোররাতে চারটি মহিষ চুরি হয়ে যায়। এরপর সিদ্দিক শেখের পরিবার ও স্থানীয় লোকজন মহিষগুলো উদ্ধারের জন্য খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে রোববার সকাল ৯ টায় নদীর ঘাটে ৪টি মহিষ নৌকায় তুলতে দেখতে পায় তারা। এ সময় তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করলে সদুত্তর দিতে না পারলে স্থানীয় জনমনে সন্দেহ হয়। এরই একপর্যায়ে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ৪টি মহিষ উদ্ধার করে চোরদের মারধর করে আটক করে রাখেন। এ ঘটনার খবর পেয়ে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম মহিষগুলো ও চোরদের পুলিশ হেফাজতে নেয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০