
কুড়িগ্রামের উলিপুরে ২০২৬ সালের মধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নতুন বই বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্তরে ২০২৬ সালের নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
নতুন বই বিতরণ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন, এমএস স্কুল এন্ড কলেজের সহঃ প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, উলিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফেরদৌস কবির, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক রাকিবুল ইসলাম সহ বিভিন্ন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত প্রায় ২০ হাজার শিক্ষার্থী এবং মাধ্যমিক পর্যায়ে ৫৫টি মাদ্রাসার প্রায় ১৩ হাজার শিক্ষার্থী রয়েছে। মাধ্যমিক পর্যায়ে ২০২৬ সালে ২ লক্ষ ৫৭ হাজার ৫ শত নতুন বই এবং মাধ্যমিক মাদ্রাসা পর্যায়ে ৪০ হাজার ৫শত নতুন বইয়ের চাহিদা দেয়া হয়েছিল। নতুন বই আসা মাত্রই প্রতিষ্ঠান ভিত্তিক নতুন বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে যা চলমান থাকবে বলে জানান তারা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ জানান, উপজেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নতুন বই দেয়া শুরু হয়েছে। পর্যাক্রমে ডিসেম্বরের মধ্যে যে সকল নতুন বই আসবে সব বিতরণ করা হবে। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে মাদ্রাসার বইও বিতরণ চলমান থাকবে। ১লা জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে বলে জানান তিনি।