Online Desk
৩ মার্চ ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন

উলিপুরে রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পোস্ট অফিস মোড় যাত্রীছাউনী এলাকায় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

এ সময় তিনি বলেন, রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং জণসাধারণের ভোগান্তি কমাতে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিন বলেন, এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে এবং বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাঃ রেবা বেগম, উপজেলা খাদ্য কর্মকর্তা মেজবাহুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আনিছার রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সুলভ মূল্যে বিক্রয় কেন্দ্রে ডিম ও দুধ ক্রয় করতে আসা আব্দুল্লাহ আল নাহিন উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজান মাসে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষের ওপর মূল্যবৃদ্ধির চাপ অনেকটাই কমে আসবে। বাজারের মুল্যের চেয়ে কিছুটা কম দামে দুধ ও ডিম ক্রয় করতে পারবেন জনসাধারণ।

জানাযায়, রমজান মাসব্যাপী সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। উক্ত বিক্রয়কেন্দ্রে প্রতি লিটার দুধ ৬৫ টাকা, প্রতি হালি ডিম ৩০ টাকা এবং কেসপ্রতি (৩০টি) ডিম ২২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ দুই লিটার দুধ ও এক কেস ডিম ক্রয় করতে পারবেন। প্রতিদিন সকাল ১১টা থেকে মজুত শেষ না হওয়া পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০