Online Desk
২২ জানুয়ারী ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে শিক্ষার্থী থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

উলিপুরে শিক্ষার্থী থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

‎উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায় ও অনিয়মের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে বুধবার (২১ জানুয়ারি) বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে শাহাজাহান সরকার বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারী বিধি অনুযায়ী নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি সর্বোচ্চ ৩০২ টাকা নেওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার নিয়মনীতির তোয়াক্কা না করে দাপট দেখিয়ে ৬০০ টাকা করে আদায় করছেন।

একইভাবে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি বাবদ মফস্বল এলাকায় সরকার নির্ধারিত সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়ার বিধান থাকলেও তিনি জনপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা আদায় করছেন। এছাড়াও ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে ৮ম এবং নবম থেকে দশম শ্রেণিতে সেশন ফি ও ভর্তির নামে অতিরিক্ত টাকা আদায় করেছেন। যা স্পষ্টভাবে সরকারি ‎নীতিমালার লঙ্ঘন।

অভিযোগ থেকে আরো জানা যায়, ওই প্রধান শিক্ষক স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছেন। সেশন ফি বাবদ আদায়কৃত অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাত করছেন। বিদ্যালয়ের ব্যাংক ভবনের কাজ সম্পন্ন না করেই টাকা আত্মসাত করেন। যার বিপরীতে প্রদত্ত চেক ডিজঅনার হয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় প্রধান শিক্ষক সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে জামিনে রয়েছেন। তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্রয়ে বিদ্যালয়ের ভেতরে শিক্ষকদের মাধ্যমে প্রাইভেট বাণিজ্য, অর্থের বিনিময়ে বিশেষ কোচিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়ের প্রায় ৮০টি দোকানঘরের ভাড়া বাবদ আদায়কৃত অর্থ কোন খাতে ব্যবহৃত হচ্ছে তার কোনো স্বচ্ছ হিসাব বিদ্যালয়ে দৃশ্যমান নয়।

এমনকি দোকান বরাদ্দের নামেও অর্থ গ্রহণ করে বরাদ্দ না দেওয়ার কথাও অভিযোগে উল্লেখ করা হয়।

‎অভিযোগকারি শাহাজাহান সরকার বলেন, প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিষয়ে এর আগেও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তবুও তিনি কোনো অভিযোগ বা প্রশাসনিক সতর্কতাকে তোয়াক্কা না করে পূর্বের ন্যায় অনিয়ম চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানান।

‎এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার অতিরিক্ত টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে শিক্ষার্থীদের কাছে থেকে সরকারী ফি এর পাশাপাশি অতিরিক্ত কিছু টাকা গ্রহণ করা হয়। যা বিদ্যালয়ের উন্নয়নসহ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হয়ে থাকে। তিনি তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সকল অভিযোগ অস্বীকার করে বলেন, একটি কুচক্রি মহল অপপ্রচার চালিয়ে আমার ও বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আগামী সোমবার কমিটির মিটিং ডাকা হয়েছে। সেখানে সবকিছু শুনে ওই প্রধান শিক্ষকের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী কাজী শিপন

ইরানে ২১০৮ ব্যক্তির দণ্ড মওকুফ খামেনির, তালিকায় নেই বিক্ষোভকারীরা

বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১০

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

১১

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

১২

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১৩

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১৪

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১৫

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৭

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৮

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৯

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

২০