Ibrahim Atiullah Anik
২৩ নভেম্বর ২০২৫, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা

উলিপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা

আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সমান অধিকার ভোগ করবে। মানুষের মাঝে শাসন ও শোষণেরর জন্য বিভেদ তৈরি করা হয়। আমরা ক্ষমতায় গেলে সেই বিভেদ থাকবে না।

কুড়িগ্রামের উলিপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় কথাগুলো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পররাষ্ট বিষয়ক উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও কুড়িগ্রাম -৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তাসভীর উল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) রাতে পৌরসভার ২নং ওয়ার্ডের মহেষের দোকান সংলগ্ন নাওডাঙ্গা এলাকায় এ মতবিনিময় সভা হয়।

এ সময় তিনি আরও বলেন, আওয়ামীলীগ শুধু সনাতনীদের ব্যবহার করেছে, তাদের কোনো উপকারে আসেনি। শুধু ভোটের সময় তাদের গুরুত্ব দিয়েছে। এছাড়া সব সময় অবহেলা করেছে। আমরা নির্বাচিত হলে এ অবস্থা থাকবে না। সমাজের সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে।

আওয়ামীলীগ দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙ্গে ফেলেছে, হাজার হাজার কোটি টাকার লুটপাট করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবে। আসছে নির্বাচনে আপনারা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের সহযোগীতা করবেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, মহসিন আলী, রমেশ সাহা, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, যুগ্ম আহবায়ক জমিদার রায়, বিএনপি নেতা শফিকুল ইসলাম, স্থানীয় হিন্দু সমাজের প্রতিনিধি গনেশ চন্দ্র দত্ত ও পঞ্চানন রায় প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০