Online Desk
২৪ জানুয়ারী ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্নহত্যা

উলিপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্নহত্যা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর সাথে অভিমান করে ইব্রাহিম (৩২) নামের এক যুবক আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ জানুয়ারি) পৌরসভার নাড়িকেলবাড়ি এলাকায়। তিনি ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। ইব্রাহিম দুই সন্তানের জনক বলে জানা গেছে।

এলাকাবাসী ও স্বজন সুত্রে জানা যায়, ইব্রাহিম পূর্বে দুটি বিয়ে করেন। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সংগে বনিবনা না হওয়ায় উভয়ের সাথে বিবাহ বিচ্ছেদ হয়।

এরপর তৃতীয় বিয়ে করে তার সাথে ঘর সংসার করে আসছিলেন। পরে তৃতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় গার্মেন্টসএ চাকুরী করতেন। এদিকে দুজনে ঢাকায় কর্মরত অবস্থায় উভয়ের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরই একপর্যায়ে প্রায় একমাস আগে স্ত্রীর সাথে অভিমান করে ইব্রাহিম বাড়িতে চলে আসেন। মনোমালিন্যর ঘটনায় তৃতীয় স্ত্রী নিলুফা আক্তারকে পারিবারিক ভাবে মীমাংসার জন্য বাড়িতে ডাকলেও তিনি সারা দেননি।

এদিকে শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে স্ত্রীর সাথে অভিমান করে ইব্রাহিম নিজ শয়নকক্ষের আড়ার সাথে রশিতে ঝুলিয়ে আত্নহত্যা করেন। এরপর শনিবার (২৪ জানুয়ারি) পরিবারের লোকজন ইব্রাহিমকে ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এছাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১০

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১১

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১২

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১৩

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১৪

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১৫

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৬

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১৭

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১৮

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৯

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

২০