Ibrahim Atiullah Anik
২৫ ডিসেম্বর ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে কনকনে ঠান্ডায় রোগীর সংখ্যা বেড়ে চলছে

উলিপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে কনকনে ঠান্ডায় রোগীর সংখ্যা বেড়ে চলছে

কুড়িগ্রামের উলিপুরে শীত ও কনকনে ঠান্ডায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাপাতালে চিকিৎসা নিচ্ছেন শিশু ও বয়স্করা। কয়েকদিন ধরে শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগ। এতে শিশু ও বয়ষ্করা বেশী আকান্ত হচ্ছেন। ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু ও বৃদ্ধরা।

সরেজমিন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, গত এক সপ্তাহে ঠান্ডা জনিত কারণে প্রায় অর্ধশতাধিক শিশু ও বয়স্ক রুগী চিকিৎসা নিচ্ছেন। এদিকে কয়েকদিন থেকে সূর্যের আলো না উঠায় ও তীব্র শীতের কনকনে ঠান্ডায় শীত জনিত রোগে বেশি আক্রান্ত এসব রোগীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৭ দিনে ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগে প্রায় অর্ধশতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। প্রতিদিন হাসপাতাল ছাড়ছেন ১০ থেকে ১২ জন রোগী। আবার প্রতিদিন ঠান্ডাজনিত আক্রান্ত রুগী ভর্তি হচ্ছেন ১২ থেকে ১৫ জন। হাসপাতালে ভর্তি হওয়া ডায়রিয়া রোগীর মধ্যে বেশীর ভাগই শিশু। এদের মধ্যে তীব্র ডায়রিয়ায় তাসিন (১৭ মাস), জাকিয়া (১৮ মাস) ও কামরুল হাসান (১৪ মাস) আঞ্জুয়ারা (১৫)। শ্বাসকষ্ট সাব্বির (৭ মাস), রোহানুল রোহান (১৫), খলিলুর রহমান (৭০) ও ইউনুস আলী (৭২) সহ আরও অনেক শিশু চিকিৎসা নিচ্ছেন। তাদের নিয়ে হাসপাতালের বারান্দায় বিছানা পেতেছেন অভিভাাবকরা। আবার কিছু শিশুকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালেও পাঠানো হয়েছে।

কতৃপক্ষ জানান, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও সর্দিজর সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। শয্য সংকটের কারণে অনেককে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শয্য সংকটেও তারা চকিৎসা দেওয়া অব্যাহত রেখেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুনাইগাছ ইউনিয়ন থেকে এসে চিকিৎসা নিচ্ছেন তাসিন (১৭ মাস)। তার সঙ্গে রয়েছেন মা নুরে জান্নাত। তিনি বলেন, তিন দিন থেকে শিশু তাসিনের বমি ও ডায়রিয়া দেখা দেয়। শীতের কনকনে ঠান্ডার কারনে এ সমস্যা দেখা গিয়েছে।

পৌরসভার কাশির খামার এলাকা থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন সাত মাসের শিশু সাব্বির। সাথে থাকা মা সুমাইয়া বেগম জানান, ঠান্ডার কারনে ৬ দিন ধরে শিশুর শ্বাস-প্রসাসের সমস্যা হচ্ছে। এ কারনে চিকিৎসার জন্য এখানে এসেছি।

উপজেলার বজরা ইউনিয়নের আমিন পাড়া এলাকার ইউনুস আলী (৭০) বলেন, শ্বাসকষ্ট নিয়ে প্রায় ৭ দিন আগে এখানে ভর্তি হয়েছি। তীব্র শীতের কারনে শ্বাসকষ্ট দেখা দিয়েছে। চিকিৎসা চলছে সুস্থ হতে আরও যে কতদিন সময় লাগবে।

ধামশ্রেনী ইউনিয়নের খলিলুর রহমান (৬৯) বলেন, গত ৩দিন ধরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছি। প্রচন্ড ঠান্ডা আমাদের এলাকায়। কয়েকদিন থেকে সূর্যের আলো দেখতে পারছিনা।

পৌরসভার হায়াৎখা এলাকার এইচএসসি পরীক্ষার্থী আঞ্জু আরা বেগম বলেন, ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে কয়েকদিন থেকে এখানে চিকিৎসা নিচ্ছি। একটু সুস্থ হয়েছি। আজ কালের মধ্যে বাসায় ফিরে যাবো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম বলেন, গত কয়েকদিনে শীতজনিত এ্যাজমা, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে প্রচুর রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে শিশুর রোগীর সংখ্যা বেশি। শীতের মাত্রা বৃদ্ধি পেলে রোগী সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

এদিকে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত কয়েক দিন থেকে তাপমাত্রা কমে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জেলায় রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এরকম তাপমাত্রা আরও আগামী ৫দিন অপরিবর্তিত থাকবে। এতে করে শিশু ও বয়স্কদের একটু সমস্যা হতে পারে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০