Online Desk
৭ জানুয়ারী ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত

উলিপুরে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত

সর্বনিম্ন তাপমাত্রায় শীতের চাদরে ঢেকে রেখেছে কুড়িগ্রামের উলিপুর। হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। এতে করে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের হত দরিদ্র মানুষজন। প্রয়োজন ছাড়া সকালে বাড়ির বাহিরে বের হচ্ছেন না সাধারণ মানুষ।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। যা এ বছরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তিনি আরও জানান, এরকম আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে।

উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া এলাকার কৃষক আশরাফ আলী বলেন, চলতি মৌসুমে বোরো ধানের বীজতলা কনকনে ঠান্ডা ও তীব্র শীতে চারাগুলো লালচে ও কোঁকড়ানো হয়ে যাচ্ছে। চারা ভালো না হলে ধান লাগানো সম্ভব হবেনা। বোরো ধানের চাষ নিয়ে চিন্তায় পড়েছেন।

একই এলাকার দিন মজুর আব্দুল হামিদ বলেন, প্রতিদিন কাজ করে যা আয় হয় তা দিয়ে জীবীকা নির্বাহ করেন। হামিদ বলেন, ঠান্ডায় কাজ করতে ইচ্ছে করে না। কাজ না করলে পেটে ভাত যায় না। বউ-বাচ্চা নিয়ে কয়েক দিন থেকে খুব কষ্টে দিন যাচ্ছে। এ অবস্থা যে কতদিন চলবে আল্লাহ জানে।

এদিকে এবছর শীতের কারণে গত কয়েক দিন থেকে জ্বর, সর্দি, অ্যাজমা, হাঁপানি ও ডাইরিয়াজনিত রোগীর সংখ্যা হাসপাতালে বেড়েই চলছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেরুল ইসলাম বলেন, শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিছু রোগী হাসপাতালের আউটডোরে চিকিৎসাসেবা নিচ্ছেন আবার কিছু কিছু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকতা খন্দকার ফিজানুর রহমান জানান, উপজেলায় বরাদ্দকৃত ২হাজার ৫শত ৫০টি শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০