প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:১২:০১ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া এলাকায়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে ফোর্সসহ অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া গ্রামে হাবিবুর রহমানের বসতবাড়ীর ভিতরে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলা সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া গ্রামের খলিলুর রহমানের পুত্র হাবিবুর রহমান হবি (৪৭), পাইক পাড়া গ্রামের ইউনুস আলীর পুত্র আহাদ আলী (৪৫), আব্দুস ছামাদের পুত্র শামীম হোসেন (২৫), ব্যাঙ্গের ভিটা গ্রামের মোক্তার আলীর পুত্র শাহ আলম (৩০), ছাদেকুল ইসলাম(২৬) ও হাজীপাড়া গ্রামের মুরাদ আলীর পুত্র মিজানুর রহমান (৪৬)।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

















