Bhorer Darpan Online
১ জুলাই ২০২০, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উৎপাদনের আগেই সব ওষুধ কিনে নিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: বিশ্বে আগামীতে তৈরি হতে যাওয়া প্রায় সব রেমডিসিভির ওষুধ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিনে নিয়েছে। করোনার চিকিৎসায় ব্যবহৃত পরীক্ষিত একটি ওষুধ রেমডিসিভির। প্রমাণ পাওয়া গেছে, এ ওষুধ ব্যবহার করে করোনা রোগ থেকে দ্রæত সেরে ওঠা যায়। এমন প্রেক্ষাপটে ওষুধ কিনে নিয়েছে। এমন সংবাদ দিয়েছে বিবিসি। রেমডেসিভির ওষুধটির পেটেন্ট যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি গিলিয়াড সায়ন্সেসের। ওষুধটি প্রথমে ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য তৈরি করা হয়েছিল।

ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, করোনাসহ আরো কিছু ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে যেভাবে বংশবৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। সেই প্রক্রিয়া কিছুটা হলেও থামানোর সক্ষমতা রয়েছে এই ওষুধের।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন গিলিয়াডের কাছ থেকে রেমডিসিভিরের পাঁচ লাখ ডোজ কেনার একটি চুক্তি করেছে। এ চুক্তির আওতায় চলতি জুলাই মাসে তৈরি রেমডিসিভির ওষুধের শতভাগ, আগস্টের ৯০ শতাংশ এবং সেপ্টেম্বরের ৯০ শতাংশ কিনে নিয়েছে যুক্তরাষ্ট্র।

করোনা রোগীদের চিকিৎসায় রেমডিসিভির কার্যকর হতে পারে, এমন গবেষণার তথ্য গিলিয়াড সায়েন্সেস প্রকাশ করার পর গত সপ্তাহে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জরুরি ব্যবহারের উদ্দেশ্যে ওষুধ ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বলা হচ্ছে, এ ওষুধের প্রয়োগ বেশি অসুস্থ রোগীদের হাসপাতালে থাকার সময়কাল চার দিন পর্যন্ত কমাতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১০

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১১

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১২

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৩

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১৪

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৫

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৬

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৭

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৮

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৯

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

২০