৩০ এপ্রিল ২০২০, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঋষি কাপুরের মৃত্যুতে শোকাহত ভারতের ক্রিকেট

চব্বিশ ঘণ্টার ব্যবধানে দুটি বড়সড় ধাক্কাই খেলো ভারতের ম্যুভি ইন্ডাস্ট্রি। বুধবার সকালে ইরফান খানের মৃত্যুর পর, আজ (বৃহস্পতিবার) সকালে চলে গেছেন আরেক অভিনেতা ঋষি কাপুরও। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ হার মেনে নিয়েছেন এ কিংবদন্তিতুল্য অভিনেতা।

ঋষি কাপুরের মৃত্যুতে শোকাহত ভারতের ক্রিকেটাঙ্গনও। ছোট থেকেই যারা দেখে আসছেন তার অভিনয়, মনোমুগ্ধকর সব সিনেমা- সেসব ক্রিকেটার, ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিদের মন ভারী হয়ে গেছে মৃত্যুর খবরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন ভারতের ক্রিকেটাররা।

সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ রবি শাস্ত্রী লিখেছেন, ‘ধাক্কা খেয়েছি বললেও আসলে কম বলা হবে। ঋষি কাপুর মানে প্রতিটা মুহূর্ত উপভোগ্য। প্রতি মিনিটেই হাসির খোরাক। নীতু জি (ঋষী কাপুরের স্ত্রী), রনবীর ও ঋদ্ধিমার জন্য দোয়া। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দান করুন।’

আরেক সাবেক অধিনায়ক অনিল কুম্বলে নিজের ছোটবেলার নায়ককে চিরবিদায় জানাতে লিখেছেন, ’আমার ছোটবেলার নায়ক ঋষি কাপুর… (তিনি) চলে গেলেন… তাঁর পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব সাবেক মারকুটে ওপেনার ভিরেন্দর শেবাগ। ঋষি কাপুরের বিদায়ে তিনি লিখেছেন, ‘ঋষি কাপুরজির মৃত্যুর খবরে মন খারাপ হয়ে গেলো। তাঁর পরিবারের প্রতি হৃদয়ের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি। শান্তিতে থাকুন।’

সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণও শোক জানিয়ে লিখেছেন, ’ঋষি কাপুরজির মৃত্যুর খবরে শোকাহাত। তার পরিবার ও কাছের মানুষদের জন্য আমার সমবেদনা।’

ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি যেন বিশ্বাসই করতে পারছেন না দুইদিনে দুই মহাতারকার বিদায়। তিনি লিখেছেন, ’এটা অবাস্তব, অবিশ্বাস্য। গতকাল ইরফান খান আর আজ ঋষি কাপুর। এটা মেনে নেওয়া কঠিন যে এমন এক কিংবদন্তি আজ চলে গেলেন। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা, তাঁর আত্মা শান্তি পাক।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০