bhorerdarpan
৩০ মার্চ ২০২০, ১২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এই সময়ে রান্নাঘর জীবাণুমুক্ত রাখতে যা করবেন

পুরো বিশ্ব ভুগছে করোনাভাইরাস আতঙ্কে। খালি চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র এই শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সহজ কথা নয়। তাই প্রতিটি মুহূর্তে থাকতে হচ্ছে সতর্ক।

জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরনো যাবে না বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। বারবার হাত ধোয়া, সবকিছু পরিষ্কার রাখতে বলছেন বিশেষজ্ঞরা। সারাদিন বাড়িতে থাকার কারণে চাপ বাড়ছে রান্নাঘরেও। এই সময় আপনার রান্নাঘরকে কীভাবে জীবাণুমুক্ত রাখবেন, তারই সহজ উপায় জেনে নিন-

* রান্না করার আগে আপনার হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে ভুলবেন না। না হলে আপনার হাত থেকেই ব্যাকটেরিয়া খাবারে মিশে যেতে পারে।

* রান্নাঘরের নোংরা বা সবজির খোসা যেকোনো জায়গায় ফেলে ছড়িয়ে রাখবেন না। মুখবন্ধ ডাস্টবিনেই সেটা রাখুন। প্রতিদিন এই নোংরা বাইরে নির্দিষ্ট স্থানে অবশ্যই ফেলে দিয়ে আসুন।

* বেঁচে যাওয়া খাবার এয়ার টাইট বক্সে ভরে ফ্রিজে রাখুন। ফ্রিজের তাপমাত্রা যেন সঠিক ভাবে সেট করা থাকে। না হলে খাবারে জীবাণু সৃষ্টি হতে পারে।

* খাবার ভালো করে সেদ্ধ করে তবেই খান। বিশেষত আমিষ খাবার ভালো সেদ্ধ না হলে সেখান থেকে নানা জীবাণু আপনার শরীরে বাসা বাঁধতে পারে।

Ranna-3

* সবজি কাটার কাজে যে বটি বা ছুরি ব্যবহার করেন, সেটি প্রতিদিন ভালোভাবে পরিষ্কার করবেন। সবজি কেটে ছুরি না ধুয়ে রেখে দিলে সেখানে ব্যাকটেরিয়া জন্ম নেবেই।

* খাবার পরিবেশন হাত দিয়ে করবেন না। হাতা বা চামচ ব্যবহার করুন। নয়তো আপনার হাতের নোংরা খাবারে ঢুকে যাবে। খেতে বসার আগে ভালো করে হাত ধুয়ে নেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০