bhorerdarpan
১৯ এপ্রিল ২০২০, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একদিনে করোনা কেড়ে নিল ৭ প্রাণ, আক্রান্ত ৩১২ জন

মহামারি করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৯১ জনে। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩১২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪৫৬ জনে।

রবিবার (১৯শে এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২,৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১২ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারায়ণগঞ্জ ও ঢাকা ফেরত। এছাড়া, নতুন ৯ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭৫ জন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাসে সংক্রমিত হলে শতকরা ৯৫ ভাগ এমনিতেই সুস্থ হয় এবং ৫ ভাগের হাসপাতালে চিকিৎসার দরকার হয়। বেসরকারি হাসপাতালগুলো করোনায় সংক্রমিত রোগীদের চিকিৎসা করার জন্য প্রস্তুত রয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

এরপর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা জানান, নতুন করে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৬৬ ভাগ পুরুষ ও ৩৪ ভাগ নারী। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। এদের মধ্যে ৩ জনই ঢাকার এবং ৪ জন নারায়নগঞ্জের। প্রতিটি হাসপাতালেই পর্যাপ্ত পিপিই ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে। পিপিই এর যথাযথ ব্যবহার ও অপচয় রোধ করার আহ্বান জানান তিনি।

দেশে গত ৮ই মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। সম্পূর্ণ বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আর, সারা দেশে গত ২৬শে মার্চ থেকে ২৬শে এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। জেলায় জেলায় চলছে লকডাউন। মানুষকে ঘরে রাখতে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।

১৯ এপ্রিল (রোববার) এর আপডেট

 গত ২৪ ঘণ্টায়মোট
শনাক্ত৩১২২৪৫৬
মৃ্ত্যু৯১
সুস্থ৭৫
পরীক্ষা  
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

আশুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও সমাবেশ

সিংড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড়ে বাজার সয়লাব

মাদারীপুরে শশুরের যৌন লালসার বলি পুত্রবধূ, ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কটিয়াদীতে তারেক আজিম রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১০

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১১

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

১২

ভোলায় চর নিয়ে বিরোধে গুলি, যুবক আহত

১৩

নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে বড় গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও

১৪

ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৫

লালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৬

ঈদকে সামনে রেখে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা কার্যক্রমের উদ্বোধন

১৭

মাদারিপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

এনআরবিসি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৯

ধুনটে আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালী অনুষ্ঠিত

২০