bhorerdarpan
৯ এপ্রিল ২০২০, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একদিনে ১৯৭৩ জনের মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গতকাল বুধবার গোটা যুক্তরাষ্ট্রে ১ হাজার ৯৭৩ জন প্রাণ হারিয়েছেন। ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর কোনো দেশে একদিনে এত মানুষেরস মুত্যু হয়নি। এর আগে গত মঙ্গলবারও যুক্তরাষ্ট্রে ১ হাজার ৯৩৯ জন করোনায় প্রাণ হারান।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, বিবিসি ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। তাতে বলা হচ্ছে। টানা দ্বিতীয়দিনের মতো করোনায় সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড হলো যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটির মৃতের মোট সংখ্যা এখন ১৪ হাজার ৭৮৮।

যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটির জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। শুধু নিউইয়র্কে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে শনাক্ত রোগীর সংখ্যা এখন ১ লাখ ৫০ হাজারের কাছাকাছি। আক্রান্তদের মধ্যে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে সেখানে।

এদিকে বিশ্বে এখন পর্যন্ত যে ১৫ লাখ মানুষকে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে এরমধ্যে আক্রান্তের দিক দিয়ে সবার উপরের স্থানটিও যুক্তরাষ্ট্রের; দেশটির সোয়া ৪ লাখের বেশি মানুষ এখন করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে মাত্র ২২ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, কোভিড-১৯ রোগে ১৫ লাখ আক্রান্তের মধ্যে ৩ লাখ ২৯ হাজার সুস্থ হয়েছেন। গোটা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৮ হাজারের বেশি মানুষ। অবশ্য এই হিসাব দেশগুলোর সরকারিভাবে দেওয়া।

বিশেষজ্ঞরা বলছেন, করোনায় মৃত্যুর সংখ্যা এর চেয়ে বেশি। এদিকে গতকাল যুক্তরাষ্ট্রে ১ হাজার ৯৭৩ জন করোনায় প্রাণ হারিয়েছেন; যা একদিনে বিশ্বে সর্বোচ্চ। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজারের বেশি। ইতালিতে ১ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই।

এছাড়া ১ লাখ ১২ হাজার এবং ১ লাখ ১৩ হাজার আক্রান্ত হয়েছে যথাক্রমে জার্মানি এবং ফ্রান্সে। করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৬৯ জন। যুক্তরাষ্ট্র ও স্পেনে যথাক্রমে ১৪ হাজার ৭৮৮ এবং ১৪ হাজার ৭৯২ জন। ফ্রান্সে ১০ হাজার ৮৮৯, যুক্তরাজ্যে প্রাণহানি ৭ হাজার ৯৭।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০