bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একসঙ্গে মুসলিম-হিন্দুর প্রার্থনা, সালমানের ছবি ভাইরাল

করোনাভাইরাসের ভয়াবহতায় গোটা বিশ্ব আজ কাঁপছে। ভারতেও লকডাউনে ঘরবন্দি মানুষ। সব ভেদাভেদ ভুলে মানুষকে আজ একে অপরের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে। করোনা পরিস্থিতিতে এমনই একটি সম্প্রীতির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বলিউডের সুপারস্টার সালমান খান।
এই নায়ক নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, একই আবাসনের দুটো ফ্লোরের ব্যালকনি। দুটো ফ্লোরের দুই ব্যালকনিতে বসে দুই ব্যক্তি প্রার্থনা করছেন। তার মধ্যে একজন হিন্দু, অন্যজন মুসলিম। এই ছবিটি পোস্ট করে সালমান লিখেছেন, ‘উদাহরণ তৈরি করছেন।’
সালমানের এই পোস্ট মনজয় করেছে নেটিজেনদের। লকডাউনের মধ্যে পানভেলের বাগান বাড়িতে আটকে রয়েছেন সলমন খান।
সালমান জানান, কোনোভাবেই তিনি লকডাউন ভাঙছেন না। তবে যারা সরকারের নির্দেশ না মেনে, লকডাউনের মধ্যে এদিক ওদিক যাতাযাত করছেন, তারা ঠিক করছেন না। যে কোনও অসুখই চিন্তার বিষয়। বিশেষ করে যে সব অসুখের কোনও প্রতিষেধক এখনও বের হয়নি। করোনা ভাইরাসের তাদের মধ্যে অন্যতম। ফলে দেশে যখন কঠিন পরিস্থিতি চলছে, সেই সময় প্রত্যেককে সরকারি নির্দেশ মেন চলতে হবে। কোনোভাবেই সরকারি নির্দেশ অমান্য করা যাবে না।
এরই মধ্যে করোনা মোকাবিলায় দেশের পাশে দাঁড়িয়েছেন সালমান। ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার দিনমজুরের পরিবারের দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি মালেগাঁও এর অসহায় ৫০ জন মহিলা শ্রমিকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তও নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০