Ibrahim Atiullah Anik
২৮ ডিসেম্বর ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনআরবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক।

অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল হাই ও আহমেদ জোবায়ের মাহবুব, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, চিফ রিস্ক অফিসার (সিআরও) সিরাজুল আমিন আহমেদ উপস্থিত ছিলেন। ঝুঁকি সম্মেলনে বিভাগীয় প্রধান, অঞ্চল প্রধান, শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, ক্রেডিট ইনচার্জ, উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয় ও শাখা-উপশাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সশরীরে ও অনলাইন প্লাটফর্ম জুমে অংশ নেন।

দিনব্যাপী এই সম্মেলনে বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, সুশাসন, জবাবদিহিতা, আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই অগ্রগতি, ঝুঁকি প্রশমন কৌশল এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিস্ক ফ্রেমওয়ার্ক উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এসময় প্রধানত ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক ও কমপ্লায়েন্স রিস্কের কার্যকর ব্যবস্থাপনা, ঝুঁকির পূর্বাভাস এবং প্রযুক্তিনির্ভর সেবা ও সাইবার সিকিউরিটির বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, বিনিয়োগসহ সব ব্যাংকিং কার্যক্রমে ঝুঁকি রয়েছে। ব্যাংকের স্থিতিশীলতা, গ্রাহকের আস্থা এবং দেশের আর্থিক খাতের টেকসই অগ্রগতির জন্য ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে হবে। ঝুঁকি প্রশমন কৌশলগুলো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাস্তবায়ন করা হলে ব্যাংকগুলো শুধু আর্থিক ঝুঁকি কমাতে সক্ষম হবে না, বরং কার্যকর শাসন, স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিত করে গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করতে পারে।

তিনি রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস)-এর উপর গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে ব‍্যাপক আলোকপাত করেন।

বিশেষ অতিথি এনআরবিসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক বলেন, একটি সুসংহত ও শক্তিশালী রিস্ক গভর্ন্যান্স কাঠামো ব্যতীত টেকসই, স্থিতিশীল ও দায়িত্বশীল ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। এ প্রেক্ষিতে আমাদের কমিটি ঝুঁকি শনাক্তকরণ, মূল্যায়ন এবং প্রশমন প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদারকি ও পর্যালোচনা করে যাচ্ছে। ঝুঁকি ব্যবস্থাপনায় নীতিনির্ধারণী স্তর থেকে শুরু করে বাস্তবায়ন পর্যায় পর্যন্ত সমন্বিত, কাঠামোবদ্ধ ও ধারাবাহিক উদ্যোগ গ্রহণের মাধ্যমেই ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, সুশাসন এবং দীর্ঘমেয়াদি টেকসই অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।

ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ছাড়া টেকসই ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, এনআরবিসি ব‍্যাংকে প্রধান সাতটি ঝুঁকির বিষয়ে আন্তর্জাতিক ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। খেলাপি ঋণ কমাতে আদায়ের জন‍্য শাখা পর্যায়ে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। এনআরবিসি ব্যাংক একটি ঝুঁকি সচেতন, স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যাংকিং সংস্কৃতি গড়ে তুলতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০