Online Desk
২৫ জানুয়ারী ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনআরবিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংক পিএলসি-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর একটি হোটেলে ‘লিডিং দ্য চেঞ্জ’ স্লোগানে আয়োজিত এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো.আনোয়ার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ ও উপব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের বিভিন্ন বিভাগীয় ও জোনাল প্রধানসহ সারা দেশের শাখা ও উপশাখার প্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে ২০২৫ সালের ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ২০২৬ সালের সম্ভাবনা, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা এবং কৌশলগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া এনআরবিসি ব্যাংককে টেকসই, সুশাসিত ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি সুশাসন জোরদার, ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বয়ংক্রিয়তা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং সর্বোত্তম কর্পোরেট গভর্ন্যান্সকে ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলের মূল উপাদান হিসেবে উল্লেখ করেন।

সিএমএসএমই অর্থায়নের বিষয়ে তিনি জানান, ডিজিটাল চ্যানেল ও ন্যানো-ক্রেডিটসহ বিশেষায়িত পণ্যের মাধ্যমে এ খাতে ঋণ সম্প্রসারণে ব্যাংক ইতোমধ্যে একটি সমন্বিত ও ভবিষ্যতমুখী কৌশল প্রণয়ন করেছে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান ২০২৫ সালের ব্যবসায়িক ফলাফল উপস্থাপন করেন এবং খেলাপি ঋণ কমানো ও অবলোপনকৃত ঋণ আদায়কে অগ্রাধিকার দিয়ে ২০২৬ সালের রোডম্যাপ তুলে ধরেন।

এছাড়া শাখা ও উপশাখার বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এমএসএমই অর্থায়ন সম্প্রসারণ, বিনা ও স্বল্প খরচের আমানত সংগ্রহ এবং ব্যাংকিং সেবা বঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভূক্তির ওপর গুরুত্ব দেন। নির্ধারিত লক্ষ্য অর্জনে সামষ্টিক উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানান তিনি, যা ব্যাংকের আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় করবে।

বিজকন-২০২৬ সম্মেলনে এনআরবিসি ব্যাংকের কৌশলগত দিকনির্দেশনা এবং টেকসই ও গ্রাহককেন্দ্রিক প্রবৃদ্ধির দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১০

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১১

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১২

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১৩

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৪

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১৫

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১৬

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৭

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৮

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৯

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

২০