Online Desk
২৮ জানুয়ারী ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপি প্রার্থীকে ফুলের মালা দিয়ে বরণ করলেন ১১ দলীয় জোটের প্রার্থী এডভোকেট সাইফুর রহমান

এনসিপি প্রার্থীকে ফুলের মালা দিয়ে বরণ করলেন ১১ দলিয় জোটের প্রার্থী এডভোকেট সাইফুর রহমান

চট্টগ্রাম -১ মীরসরাই আসনে ১১ দলিয় জোটের প্রার্থী এডভোকেট সাইফুর রহমান দাড়িপাল্লা প্রতিকে লড়ছেন ধানের শীষের বিপরীতে। এডভোকেট সাইফুর রহমান কে নির্বাচনী প্রচার প্রচারণা ও গনসংযোগে সহযোগিতা করতে এগিয়ে আসেন এনসিপি প্রার্থী প্রফেসর আশরাফ উদ্দিন।

বুধবার ( ২৮ জানুয়ারি) বারৈয়ারহাট পৌরসভায় দাড়িপাল্লার একটি নির্বাচনী অস্থায়ী কার্যালয় উদ্বোধন কালে এনসিপি নেতা প্রফেসর আশরাফ উদ্দিন উপস্থিত হন। এসময় প্রফেসর আশরাফ উদ্দিন কে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ১১ দলিয় জোটের প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

এডভোকেট সাইফুর রহমান বলেন, আগামী নির্বাচনে জামায়াত সারাদেশে একটি সমঝোতার নির্বাচন করছে। এই সমঝোতায় জুলাই যোদ্ধাদের দল এনসিপি সহ ১১টি ইসলামী দল জোটবদ্ধ হয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মারমা ত্রিপুরা সহ সকল ধর্ম বর্ণ গোত্র একত্রিত হয়ে কোথাও দাড়িপাল্লা, কোথাও রিকশা, কোথাও শাপলাকলি প্রতীকে নির্বাচন করছে। যে আসনে যেই দল এগিয়ে সেই দলের প্রতিক ও প্রার্থী দেয়া হয়েছে।

সেই প্রতীক নিয়ে অন্যরা সবাই কাজ করছে। ডাকসু নির্বাচনে আমরা যেমন মারমা দিয়েছি তেমনি সংসদ নির্বাচনে হিন্দু প্রতিনিধি নন্দী বাবুকে দাড়িপাল্লা দিয়েছি। হিন্দু নন্দী বাবুর দাড়িপাল্লা নিয়ে মুসলমানরা সেখানে নির্বাচন করছে।

তদ্রুপ মিরসরাইয়ে আমি এডভোকেট সাইফুর রহমান মিরসরাইতে দাঁড়িপাল্লা প্রতীকে কে নির্বাচন করছি। আর আমার সাথে এখানকার ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের লোক দাঁড়িপাল্লার জন্য কাজ করছে। সকলের প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করব।

এনসিপির প্রার্থী প্রফেসর আশরাফ উদ্দিন বলেন, এমসিপি সহ আমরা ১১ দল জানাতে প্রার্থী এডভোকেট সাইফুর রহমানকে সমর্থন দিয়েছি। তিনি যে দাঁড়িপাল্লাফ থেকে নির্বাচন করছেন আমরাও সে দাড়িপাল্লার জন্যই কাজ করছি আপনারা সকলেই দলমত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশকে আপনাদের মত করে পরিচালনা করার জন্য সুযোগ দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

১০

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১১

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১২

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১৩

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৪

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৫

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৬

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৭

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৮

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৯

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

২০