Shakil Shah
৬ অক্টোবর ২০২১, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার আইসিসির সেরার দৌড়ে নাসুম

মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের পর এবার আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন নাসুম আহমেদ। সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় বুধবার টাইগার স্পিনারকে মনোনয়ন দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বরাবরের মতো আইসিসির ‘মাসের সেরা খেলোয়াড়’ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ৩ ক্রিকেটার। তারা হলেন- বাংলাদেশের নাসুম আহমেদ, নেপালের সন্দ্বীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রা।

নাসুম মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স বিবেচনায়। গেল মাসের শুরুতে দেশের মাটিতে অনুষ্ঠিত এই সিরিজে নাসুম খেলেছেন পাঁচ টি-টোয়েন্টিতেই, শিকার করেছেন ৮ উইকেট। তবে তার ইকোনোমি ছিল যথেষ্ট ভালো। দলের ৩-২ ব্যবধানে সিরিজ জয়ে তিনি রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তারই ফলশ্রুতিতে আইসিসির সেরার তালিকায় চলে এসেছেন তিনি।

এদিকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন নেপালের লামিচানে। আইসিসির ওয়ার্ল্ড কাপ সুপার লিগের দ্বিতীয় স্তরে দারুণ বোলিং করেছেন তিনি। গেল মাসে ৬ ওয়ানডেতে তিনি তুলে নিয়েছেন ১৮ উইকেট।

আর এ তালিকার তৃতীয় জন, জাসকারান মালহোত্রা মনোনয়ন পেয়েছেন একটি ম্যাচ দিয়েই। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে তিনি এক ওভারেই হাঁকিয়েছেন ছয়টি ছক্কা। সেদিন আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা হাঁকানো ব্যাটারের তালিকায় চতুর্থজন হিসেবে নাম লেখান তিনি।

এদিকে নারী ক্রিকেটারদের মধ্যে সেরা হওয়ার দৌড়ে আছেন ইংলিশ ক্রিকেটার চার্লি ডিন ও হিদার নাইট এবং দক্ষিণ আফ্রিকান লিজলি লি।

আইসিসি চলতি বছরের জানুয়ারি মাস থেকে চালু করেছে মাস সেরা খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া। মে মাসের পারফরম্যান্স অনুযায়ী এই খেতাবের জন্য মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, পরে তার হাতেই ওঠে মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার। এরপর জুলাই মাসে সাকিব পেয়েছিলেন সেরা হওয়ার মনোনয়ন এবং পেয়েছেনও সেরার স্বীকৃতি। এবার এ তালিকায় যুক্ত হলো নাসুম আহমেদের নাম।

তিনি সেরা হবেন কি? সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০