Ibrahim Atiullah Anik
২০ নভেম্বর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমটিবি ও উপায় চালু করল ডিজিটাল ইসলামিক ডিপিএস অ্যাকাউন্ট সেবা

এমটিবি ও উপায় চালু করল ডিজিটাল ইসলামিক ডিপিএস অ্যাকাউন্ট সেবা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও উপায় যৌথভাবে চালু করেছে এমটিবি ইসলামিক ডিপিএস, যা সম্পূর্ণ ডিজিটাল ও শরিয়াহসম্মত একটি সেবা। এর মাধ্যমে গ্রাহকরা ব্যাংকের শাখায় না গিয়েই, উপায় অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এমটিবি ইসলামিক ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই যৌথ প্রয়াসের মাধ্যমে এমটিবি তার ইসলামিক ব্যাংকিং সেবা উপায়-এর উন্নত প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করেছে, যাতে গ্রাহকরা আরও সহজ, নিরাপদ ও শরিয়াহসম্মত ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। সঞ্চয়ের লক্ষ্যে পৌঁছাতে এটি একটি দ্রুত, স্বচ্ছ ও আধুনিক মাধ্যম হিসেবে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব সৈয়দ মাহবুবুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি; চেয়ারম্যান জনাব মোহাম্মদ মামদুদুর রশীদ, ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি; উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাফকাত হোসেন, এমটিবি; সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, পরিচালনা পর্ষদ, ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার (সিওও), ইউসিবি; চিফ ডিজিটাল অফিসার জনাব খালিদ হোসেন, এমটিবি; হেড অব ইসলামিক ব্যাংকিং জনাব মোঃ আরিফ বিন ইদ্রিশ, এমটিবি; হেড অব কর্পোরেট সেলস জনাব সাজ্জাদ আলম, ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শরিয়াহসম্মত ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করে তুলবে। উপায়-এর সাথে এই অংশীদারিত্বে এখন গ্রাহকেরা ব্যাংকে না গিয়েই মুহূর্তের মধ্যেই মোবাইল অ্যাপের মাধ্যমে এই সেবা নিতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০