Ibrahim Atiullah Anik
৩ ডিসেম্বর ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমিরেটস এশিয়া পাসঃ এক বুকিং-এ দক্ষিণ এশিয়া ভ্রমণ

এমিরেটস এশিয়া পাসঃ এক বুকিং-এ দক্ষিণ এশিয়া ভ্রমণ

এমিরেটস এয়ারলাইন ‘এমিরেটস এশিয়া পাস’ নামে উদ্ভাবনী একটি উদ্যোগ চালু করেছে। এই পাস ব্যবহার করে গ্রাহকরা শুধুমাত্র একটি বুকিং এর সাহায্যেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে ভ্রমণ সুবিধা পাবেন। দক্ষিণ এশীয় দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য উদ্ঘাটনে আগ্রহী ভ্রমণকারীরা ঝামেলাহীনভাবে তাদের ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারবেন।

এমিরেটস এশিয়া পাস ব্যবহারকারীরা থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর এবং লাওসে নিজের ইচ্ছেমতো ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন। এক্ষেত্রে একটি মাত্র বুকিং করেই দশটি পর্যন্ত ফ্লাইট ব্যবহার করতে পারবেন। প্রয়োজন হলে যেকোন একটি গন্তব্যে দ্বিতীয়বারও ভ্রমণ সুবিধা পাবেন।

দক্ষিণ এশিয়ায় এমিরেটসের তালিকাভুক্ত যেকোন একটি আন্তর্জাতিক গন্তব্যের জন্য এয়ারলাইনটির ফ্লাইট বুকিং এর ক্ষেত্রে এই এমিরেটস এশিয়া পাসটি পাওয়া যাবে। এর ফলে, বিভিন্ন এয়ারলাইনে বুকিং করার ঝামেলা থাকবে না এবং একটি প্ল্যাটফর্ম থেকেই সকল ফ্লাইটের ব্যবস্থাপনা করা হবে।

সিঙ্গাপুর, ব্যাংকক এবং কুয়ালামপুরের মতো গুরুত্বপূর্ন গন্তব্যগুলো থেকে এমিরেটসের পার্টনার এয়ারলাইন ব্যাংকক এয়ারওয়েজ এবং বাটিক এয়ার মালয়েশিয়ার সহায়তায় বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে ভ্রমণ করার সুবিধা থাকবে। এছাড়াও, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এমিরেটসের নিজস্ব ফ্লাইট রয়েছে।

emirates.com, এমিরেটস কন্ট্যাক্ট সেন্টার, রিটেইল ও টিকিটিং অফিস বা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে এমিরেটস এশিয়া পাস পাওয়া যাবে। যাত্রীদের অধিকতর সুবিধা প্রদানের লক্ষ্যে ফ্লাইট বুকিং পরিবর্তন ফি সর্বনিম্ন রাখা হয়েছে, যার পরিমান প্রতিবার পনের মার্কিন ডলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০